রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একই দলে, নাম জুড়তেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ধাওয়ানের

Published on: October 14, 2026
Shikhar Dhawan
---Advertisement---

ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপের দল ঘোষণা ঘিরে বিতর্কে জড়ালেন ভারতের প্রাক্তন ওপেনার (Shikhar Dhawan) শিখর ধাওয়ান। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে এশিয়া ওয়ারিয়র্স দলে তাঁর নাম দেখা যেতেই শুরু হয় জল্পনা। তবে সেই জল্পনায় জল ঢেলে শিখর ধাওয়ানের স্পষ্ট বার্তা, তাঁর অনুমতি ছাড়াই প্রতিযোগিতার আয়োজকরা নাম ব্যবহার করেছেন। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার।

অনুমতি ছাড়া নাম, আইনি পথে ধাওয়ান

মঙ্গলবার সমাজমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দেন (Shikhar Dhawan) ধাওয়ান। এক্সে (সাবেক টুইটার) তিনি জানান, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে অংশগ্রহণকারী হিসেবে তাঁর নাম ব্যবহার করা হয়েছে তাঁর অজান্তে এবং অনুমতি ছাড়াই। এই ঘটনায় তাঁর দল যথাযথ আইনি পদক্ষেপ করবে বলেও জানান তিনি।

একই সঙ্গে সংবাদমাধ্যম ও অনুরাগীদের উদ্দেশে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের আবেদন, তাঁর অংশগ্রহণ নিয়ে কোনও অননুমোদিত ঘোষণা বা ভুয়ো খবরের উপর নির্ভর করবেন না এবং সেগুলি ছড়িয়ে দেবেন না। তাঁর কথায়, অনুরাগীদের অব্যাহত ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ।

এশিয়া ওয়ারিয়র্সে আরও ভারতীয় ক্রিকেটার

প্রতিযোগিতার জন্য প্রকাশিত ২৪ সদস্যের এশিয়া ওয়ারিয়র্স দলে শুধু (Shikhar Dhawan) ধাওয়ান নন, ভারতের আরও তিন প্রাক্তন ক্রিকেটারের নাম ছিল। তাঁরা হলেন রাহুল শর্মা, গুরকিরত সিং মান এবং অভিমন্যু মিঠুন। পাশাপাশি পাকিস্তানের সোহেল তনভীর, ইফতিখার আহমেদ এবং মহম্মদ ইমরান খান-সহ একাধিক ক্রিকেটারের নামও রয়েছে ওই দলে। তবে তালিকায় নাম থাকলেও ধাওয়ান স্পষ্ট করে দিয়েছেন, এই প্রতিযোগিতার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে আক্রমণ

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একই দলে (Shikhar Dhawan) ধাওয়ানের নাম থাকা নিয়ে অনুরাগীদের একাংশের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে। ২০২৫ সালে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন তিনি। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার আবহেও সমাজমাধ্যমে সরব হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

সেই সময় (Shikhar Dhawan) ধাওয়ান লিখেছিলেন, “ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেয়। ভারত মাতা কি জয়।” অন্য একটি পোস্টে পাকিস্তানের সমালোচনা করেও মন্তব্য করেছিলেন তিনি। ফলে অনুমতি ছাড়া টুর্নামেন্টের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্তির ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে।

ডেভিডের জোড়া গোলেও হার, সুযোগ নষ্টের খেসারত দিল ইস্টবেঙ্গল


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একই দলে, নাম জুড়তেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ধাওয়ানের”

Comments are closed.