রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরে সতর্কতা, বাড়বে দুর্যোগ

weather update today
---Advertisement---

আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ থাকছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস (weather update today)।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকটাই দুর্বল হয়েছে। তবে নিম্নচাপের শক্তি কম হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনই রোদের দেখা মিলবে না। দিনভর কোথাও আংশিক আবার কোথাও সম্পূর্ণ মেঘলা থাকতে পারে (weather update today)।

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে বলে ইঙ্গিত হাওয়া অফিসের ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার পর্যন্ত কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও উত্তরে সতর্কতা। চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে বলে পূর্বভাস রয়েছে । একদিকে নিম্নচাপ অন্যদিকে মৌসুমী অক্ষরেখার সক্রিয় হওয়ায় উত্তরবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্ব মধ্যপ্রদেশে সরে যাওয়া নিম্নচাপ এবং উত্তর-পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে জলীয় বাষ্প বেড়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। এই দুই এর যৌথ প্রভাবে বৃহস্পতিবার থেকে কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরে সতর্কতা, বাড়বে দুর্যোগ”

Leave a Comment