রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘কুকুরের মতো মেরে ফেলতাম’, শ্রেয়ার প্রতি আকাঙ্ক্ষা বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

Akanksha Chowdhury Sreya Kalra Fight
---Advertisement---

নেটফ্লিক্সের রিয়্যালিটি শো ‘Lock Upp: Sach Ya Sazaa’-র সাম্প্রতিক পর্বে এক বিস্ফোরক ঘটনার সাক্ষী থাকলেন দর্শকরা। এই পর্ব সম্প্রচারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। প্রতিযোগী আকাঙ্ক্ষা চৌধুরী এবং শ্রেয়া কালরার মধ্যে শুরু হওয়া বাকযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছায় যে, আকাঙ্ক্ষার বিরুদ্ধে সহ-প্রতিযোগীকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই নেটিজেনদের একাংশ তাঁর আচরণকে “অপরাধমূলক” বলে কড়া ভাষায় সমালোচনা করছেন।

ঘটনার সূত্রপাত একটি টাস্ক চলাকালীন। সেই সময় অসাবধানতাবশত শ্রেয়ার নখে আকাঙ্ক্ষার মুখে একটি আঁচড় লাগে। শ্রেয়া বারবার দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। রাগের মাথায় ‘স্প্লিটসভিলা ১৬’-খ্যাত আকাঙ্ক্ষাকে বলতে শোনা যায়, “শো-এর বাইরে হলে তোকে কুকুরের মতো মেরে দিতাম।” (Akanksha Chowdhury Sreya Kalra Fight)

প্রথম দফার উত্তপ্ত বাক্যবিনিময় থেমে গেলেও কিছুক্ষণ পর ফের নতুন করে উত্তেজনা ছড়ায়। সেই সময় আকাঙ্ক্ষাকে যোগেশ রাওয়াতের সঙ্গে বসে থাকতে দেখা যায়, আর শ্রেয়া অন্য প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলেন। সেই অবস্থাতেই আকাঙ্ক্ষা আবার মন্তব্য করেন, “চুক্তির কারণে নিজেকে আটকে রেখেছি, না হলে তুই আর বেঁচে দাঁড়িয়ে থাকতে পারতিস না।” এরপর তিনি ব্যক্তিগত আক্রমণ শানিয়ে শ্রেয়াকে উদ্দেশ্য করে বলেন, “তোর বাইরের আসল চেহারা বলে দেব? কতজন ‘সুগার ড্যাডি’ পুষে রেখেছিস? তাদের টাকাতেই তো তুই চলছিস।”

এই ঘটনাই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনেক দর্শক আকাঙ্ক্ষার আচরণে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। একজন নেটিজেন লেখেন, “আকাঙ্ক্ষা চৌধুরী মোটেও ‘আকাঙ্ক্ষা ২.০’ নন, বরং তিনি ডলি বিন্দ্রার সস্তা নকল। এই শো-এর সবচেয়ে নেতিবাচক, জঘন্য এবং বিরক্তিকর প্রতিযোগী। সহানুভূতি আদায়ের চেষ্টা করা এই প্রতিযোগীর শ্রেয়ার প্রতি কোনও সম্মান নেই। অথচ শ্রেয়া এতটা শান্ত থেকে পরিস্থিতি সামলেছে।” (Akanksha Chowdhury Sreya Kalra Fight)

সাত বছরের অপেক্ষার অবসান, পুত্র সন্তানের জন্ম দিলেন সুস্মিতা রায়, প্রকাশ্যে এল খুদের নামও

আরও এক নেটিজেনের দাবি, “আজ আকাঙ্ক্ষা যা করেছে, তা অত্যন্ত নিকৃষ্ট এবং একেবারে অপরাধীর মতো আচরণ। শো-এর মধ্যে না থাকলে হয়তো সে সত্যিই শ্রেয়াকে মেরে ফেলত। আর নাকে কোনও আঁচড়ই ছিল না, ভালো করে দেখলে বোঝা যাবে সে নিজেই আঁচড় কেটেছে।” যদিও এই অভিযোগ সম্পূর্ণই ওই দর্শকের ব্যক্তিগত দাবি, যার সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান নিউজ পয়েন্ট।

অপর এক দর্শক লেখেন, “আজকের পর্বটা আমি শেষ পর্যন্ত দেখতে পারিনি। শ্রেয়ার প্রতি আকাঙ্ক্ষা যে পরিমাণ ঘৃণা দেখিয়েছে, তার পর আমি কোনও দিনও আকাঙ্ক্ষাকে পছন্দ করতে পারব না।”

উল্লেখযোগ্য, শো-তে প্রবেশের আগে আকাঙ্ক্ষা চৌধুরী জানিয়েছিলেন, দর্শকরা এবার তাঁর ‘আকাঙ্ক্ষা ২.০’-কে দেখতে পাবেন। তবে সাম্প্রতিক পর্বে তাঁর আচরণ দেখে সেই প্রত্যাশা অনেকটাই ভেঙে গিয়েছে বলেই মত প্রকাশ করেছেন বহু দর্শক। (Akanksha Chowdhury Sreya Kalra Fight)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment