রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সাত বছরের অপেক্ষার অবসান, পুত্র সন্তানের জন্ম দিলেন সুস্মিতা রায়, প্রকাশ্যে এল খুদের নামও

Susmita Roy Baby Boy
---Advertisement---

টলিউড অভিনেত্রী সুস্মিতা রায়ের জীবনে এলো এক নতুন অধ্যায়। দীর্ঘ সাত বছরের মানসিক লড়াই, অপূর্ণ মাতৃত্বের যন্ত্রণা এবং নানা বিতর্ককে পিছনে ফেলে অবশেষে মা হয়েছেন তিনি। কয়েক দিন আগে মাতৃত্বের সুখবর জানালেও নবজাতক ছেলে না মেয়ে, তা নিয়ে কৌতূহল বজায় রেখেছিলেন অভিনেত্রী। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে জানালেন, তাঁদের পরিবারে এসেছে পুত্রসন্তান। শুধু তাই নয়, ছেলের নামও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর স্বামী শুভাশিস দে-র সঙ্গে মাতৃত্বকালীন একটি আবেগঘন ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন সুস্মিতা। সেই পোস্টেই প্রথমবার ছেলেকে নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তিনি। খুদের নাম রেখেছে ‘সিডো’। অভিনেত্রীর কথায়, দীর্ঘ সাত বছরের অপেক্ষা, অগণিত কান্না, ভেঙে পড়া স্বপ্ন এবং কঠিন লড়াই-সবকিছুরই যেন পূর্ণতা এসেছে সন্তানের মুখ দেখার পর। তাঁর বিশ্বাস, এই ছোট্ট সদস্যের আগমনেই তাঁদের জীবন সম্পূর্ণ হয়েছে। (Susmita Roy Baby Boy)

সুস্মিতার মাতৃত্বের পথ মোটেই সহজ ছিল না। এনিয়ে চতুর্থ বিয়ে এবং নতুন করে সংসার শুরু করা নিয়ে অতীতে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমনকি সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরও টলিপাড়ায় একাধিক জল্পনা ছড়িয়েছিল। তবে সমস্ত বিতর্ক ও কটাক্ষকে উপেক্ষা করে নিজের নতুন জীবনের আনন্দকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী।

এর আগেই সুস্মিতা জানিয়েছিলেন, ২০১৯ সালের ১৯ মার্চ মাতৃত্বের যে স্বপ্ন আচমকাই ভেঙে গিয়েছিল, ২০২৬ সালের জুলাই মাসে এসে সেই স্বপ্নই নতুন করে বাস্তবের রূপ পেল। অতীতের গভীর ক্ষতকে জয় করে আজ তিনি সন্তানের হাসিতেই খুঁজে পেয়েছেন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’? কী বললেন পরিচালক?

উল্লেখ্য, এর আগে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা তথা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল সুস্মিতার। একাধিকবার তাঁদের বিচ্ছেদের জল্পনার পর শেষমেশ স্যোশাল মিডিয়ায় নানান বিতর্কের পর পাকাপাকিভাবে পথ আলাদা হয় তাঁদের। এরপরই সুস্মিতা গাঁটছড়া বাঁধেন দীর্ঘদিনের বন্ধু শুভাশিস দে এর সঙ্গে। আর সেই বিয়ের চার মাসের মাথাতেই এবার মা হলেন অভিনেত্রী। (Susmita Roy Baby Boy)

নবজাতককে নিয়ে এখন আনন্দে ভাসছে সুস্মিতা ও শুভাশিসের পরিবার। সমাজমাধ্যমে সুস্থ, সুন্দর মানুষ হিসেবে ছেলেকে বড় করার জন্য সকলের আশীর্বাদও চেয়েছেন তারকা দম্পতি। অন্যদিকে অনুরাগী ও শুভানুধ্যায়ীরাও শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নবজাতক ও তাঁর বাবা-মাকে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “সাত বছরের অপেক্ষার অবসান, পুত্র সন্তানের জন্ম দিলেন সুস্মিতা রায়, প্রকাশ্যে এল খুদের নামও”

Leave a Comment