রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘3 Idiots’ সোনম ওয়াংচুককে নিয়ে নয়, ভুল বলেছে, স্পষ্ট করলেন আমির খান

Published on: July 17, 2026
---Advertisement---

দীর্ঘদিন ধরেই বলিউডের সুপারহিট ছবি ‘3 Idiots’-এর ফুনসুখ ওয়াংড়ু (Rancho) চরিত্রটি লাদাখের শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুককে কেন্দ্র করেই তৈরি—এমন ধারণা প্রচলিত ছিল। তবে সেই জল্পনায় ইতি টানলেন অভিনেতা আমির খান। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (LIFF) ছবির প্রদর্শনীর পর প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ছবির চিত্রনাট্য লেখার সময় তাঁর বা লেখকদের কারও কাছেই সোনম ওয়াংচুক সম্পর্কে কোনও তথ্য ছিল না। এমনকি তখন তিনি ব্যক্তিগতভাবেও ওয়াংচুককে চিনতেন না। (Amir Khan To Sonam Wangchuk)

আমিরের কথায়, ‘3 Idiots’ কোনওভাবেই সোনম ওয়াংচুকের জীবন অবলম্বনে তৈরি নয়। একই সঙ্গে তিনি বলেন, বর্তমানে শিক্ষা সংস্কারের দাবিতে ওয়াংচুক যে আন্দোলন করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কাজের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। তবে দীর্ঘ অনশন চালিয়ে যাওয়ায় ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা। তাঁর আবেদন, নিজের জীবনের কথা ভেবে এবার অনশন প্রত্যাহার করা উচিত। (Amir Khan To Sonam Wangchuk)

এই প্রসঙ্গে আমির তাঁর সহ-অভিনেতা ওমি বৈদ্যর সাম্প্রতিক ভাইরাল ভিডিয়োও উল্লেখ করেন। ‘3 Idiots’-এ ‘চতুর রামালিঙ্গম’-এর ভূমিকায় অভিনয় করা ওমি ভিডিয়ো বার্তায় সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দাবি করেছিলেন, ফুনসুখ ওয়াংড়ু চরিত্রটি ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত। সেই বক্তব্যকে সরাসরি ভুল বলে দাবি করে আমির বলেন, “চতুর যা বলেছে, তা ঠিক নয়।”

আমির আরও বলেন, সোনম ওয়াংচুকের কাজকে সম্মান জানাতে তাঁর সঙ্গে ‘3 Idiots’-এর কোনও যোগসূত্র খুঁজে বের করার প্রয়োজন নেই। তাঁর কাজের মূল্য ও গুরুত্ব সম্পূর্ণ নিজস্ব।(Amir Khan To Sonam Wangchuk)

উল্লেখ্য, ৫৯ বছর বয়সি সোনম ওয়াংচুক বর্তমানে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন। NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস-এর ঘটনার পর শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবিতে তিনি এই আন্দোলন শুরু করেন। ইতিমধ্যেই তাঁর অনশন দুই সপ্তাহেরও বেশি অতিক্রম করেছে। আন্দোলনকারীদের দাবি, এই সময়ে ওয়াংচুকের ওজন ৮ থেকে ৯ কেজি কমেছে। পাশাপাশি তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে নেমে যাওয়ায় চিকিৎসক ও সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে আমির খানও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মতো ওয়াংচুককে অনশন শেষ করে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।(Amir Khan To Sonam Wangchuk)

আরও পড়ুন :- সোনম ওয়াংচুকের হয়ে পোস্ট করে পরে ডিলিট দীপিকার? জানুন পোস্টের সত্যতা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘3 Idiots’ সোনম ওয়াংচুককে নিয়ে নয়, ভুল বলেছে, স্পষ্ট করলেন আমির খান”

Leave a Comment