রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লাল পোশাকের সঙ্গে চোখে সানগ্লাস, দক্ষিণেশ্বরে বলিউড অভিনেত্রী কাজল, কলকাতা সফর ঘিরে চর্চা

Published on: July 17, 2026
---Advertisement---

রথযাত্রার দিন কলকাতায় পৌঁছনোর পরের দিনের সকালেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন। শুক্রবার সকালে লাল রঙের পোশাক, চোখে সানগ্লাস এবং হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে যান তিনি। তাঁর আসার খবর জানতে পেরেই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে অনুরাগীদের ভিড় জমে যায়। অনেকেই তাঁদের প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার চেষ্টাও করেছিলেন। কড়া নিরাপত্তা এবং প্রশাসনিক প্রটোকলের মধ্যেই পুজো দিলেন কাজল। (Kajol At Dakhineshwar)

মন্দিরে যাওয়া থেকে বেরিয়ে আসা পর্যন্ত সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি অভিনেত্রী। পুজো শেষ হওয়ার পর সরাসরি গাড়িতে পড়েন তিনি। মা ভবতারিণীর কাছে কী প্রার্থনা করলেন, কলকাতায় আসার মূল কারণ কী, সে বিষয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেননি অভিনেত্রী। ফলে তাঁর এই সফর ঘিরে জল্পনা আরও বেড়েছে। (Kajol At Dakhineshwar)

বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর সময় ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়লেও সফরের নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। হাসিমুখে সমস্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি। অনেকের ধারণা, খুব শীঘ্রই হয়তো নতুন কোনও ছবি, বিশেষ প্রকল্প বা ব্র্যান্ডের শুটিং সংক্রান্ত ঘোষণা করতে পারেন কাজল। যদিও এই বিষয় তাঁর পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বক্তব্য সামনে আসতে দেখা যায় নি । (Kajol At Dakhineshwar)

তবে কাজলের কলকাতায় এসে দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দেওয়া কোন নতুন বিষয় নয়। আগেও একাধিকবার তিনি এই মন্দিরে এসে পুজো দিয়েছেন। ২০২৫ সালেও মা তনুজা এবং ছেলেকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন অভিনেত্রী। মাঝের মধ্যে তাকে একাই মন্দিরে এসে পুজো দিতেও দেখা গিয়েছে। তাই অনেকের মতে, এবারের সফরও সম্পূর্ণ ব্যক্তিগত বলেই মনে করা হচ্ছে। (Kajol At Dakhineshwar)

আরও পড়ুন :- ‘3 Idiots’ সোনম ওয়াংচুককে নিয়ে নয়, ভুল বলেছে, স্পষ্ট করলেন আমির খান


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “লাল পোশাকের সঙ্গে চোখে সানগ্লাস, দক্ষিণেশ্বরে বলিউড অভিনেত্রী কাজল, কলকাতা সফর ঘিরে চর্চা”

Comments are closed.