রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লাগবে না ডিজেল, দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন উদ্বোধন প্রধানমন্ত্রীর, কোন রুটে চলবে?

Published on: July 17, 2026
Hydrogen Train
---Advertisement---

ভারতীয় রেলের ইতিহাসে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে আরও এক ধাপ এগিয়ে দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপাতত উত্তর রেলের অধীনে হরিয়ানার জিন্দ থেকে সোনিপত, এই ৮৯ কিলোমিটার রুটে চলবে ট্রেনটি। শুধু নতুন একটি ট্রেন উদ্বোধন হওয়াই নয়, বরং রেল পরিবহণকে দূষণমুক্ত করার পথে এটি ভারতের একটি বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। (Hydrogen Train)

এদিন ট্রেন উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লেখেন, এই উদ্যোগের মাধ্যমে ভারত বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের তালিকায় জায়গা করে নিল, যারা হাইড্রোজেনচালিত ট্রেন চালাতে সক্ষম হয়েছে। তাঁর মতে, পরিবেশবান্ধব প্রযুক্তিকে আরও বেশি করে রেল পরিষেবায় কাজে লাগানোর ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

এই ট্রেনটি আপাতত একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে। অর্থাৎ, বাস্তবে এই প্রযুক্তি কতটা কার্যকর, তারই পরীক্ষা হবে এই পরিষেবার মাধ্যমে। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন রুটে হাইড্রোজেনচালিত ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়ার আগে এই প্রকল্পের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এই ট্রেনের বিশেষত্ব কী?

  • মোট ১০টি কোচ নিয়ে তৈরি এই ট্রেন।
  • এতে রয়েছে ১২০০ কিলোওয়াট ক্ষমতার হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন সিস্টেম।
  • সর্বোচ্চ ৭৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে এই ট্রেন। তবে ট্রেনটির ডিজাইন অনুযায়ী সর্বোচ্চ গতি ১১০ কিমি প্রতি ঘণ্টা।
  • একসঙ্গে প্রায় ২,৬০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
  • নকশা তৈরি থেকে শুরু করে প্রোটোটাইপ নির্মাণ—সমস্ত ধাপেই দেশীয়ভাবে এই ট্রেন তৈরি হয়েছে।

কোন কোন রুটে চলবে এই ট্রেন?

জিন্দ জংশন, গোহানা জংশন এবং সোনিপতের মধ্যে চলাচল করবে এই ট্রেন। পথে জিন্দ সিটি, পান্ডু পিন্দারা জংশন, ললিত খেরা হল্ট, ভামভেওয়া, ইসাপুর খেরি হল্ট, বুটানা হল্ট, খান্দরাই হল্ট, রাবরা হল্ট, লাঠ হল্ট, মোহানা, বারওয়াসনি হল্ট এবং সোনিপত নিউ স্টেশনেও ট্রেনটির নির্ধারিত স্টপেজ থাকবে।

আর কোন দেশে রয়েছে হাইড্রোজেন চালিত ট্রেন?

এই ট্রেন চালুর মাধ্যমে ভারত এখন জার্মানি, জাপান, চিন এবং আমেরিকার মতো দেশের সঙ্গে একই তালিকায় জায়গা করে নিল, যেসব দেশে হাইড্রোজেন চালিত ট্রেন রয়েছে। বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত যাত্রীবাহী ট্রেন চালু করেছিল জার্মানি। Alstom Coradia iLint নামের সেই ট্রেন ২০২২ সালে একবারও জ্বালানি না নিয়ে টানা ১,১৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে রেকর্ড গড়েছিল। লোয়ার স্যাক্সনির ব্রেমারভোর্ড রুটে ডিজেল ট্রেনের পরিবর্তে দূষণমুক্ত বিকল্প হিসেবে এই ট্রেন চালু করা হয়।

লাল পোশাকের সঙ্গে চোখে সানগ্লাস, দক্ষিণেশ্বরে বলিউড অভিনেত্রী কাজল, কলকাতা সফর ঘিরে চর্চা

শুধু তাই নয়, চলতি বছর জার্মানির সুদওস্টবায়ার্নবান (Sudostbayernbahn) নেটওয়ার্কের ৩২.২ কিলোমিটার দীর্ঘ মুহলডর্ফ–টিউবলিং–বুর্গহাউজেন রুটেও আরও তিনটি হাইড্রোজেনচালিত ট্রেন নামানোর পরিকল্পনা রয়েছে। ওই ট্রেনগুলিতে ছাদের উপর বসানো ফুয়েল সেল এবং লিথিয়াম-আয়ন ব্যাটারির সাহায্যে সম্পূর্ণ শূন্য-নির্গমন প্রযুক্তি ব্যবহার করা হবে। (Hydrogen Train)

অন্যদিকে, পিছিয়ে নেই জাপানও। ২০২৭ এর শেষের মধ্যে টোকিওর কাছের কানাগাওয়া প্রিফেকচারের সুরুমি (Tsurumi) এবং নাম্বু লাইনে ‘হাইবারি’ নামে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে আমেরিকাও ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরে ‘জেমু’ (Zemu) নামে দেশের প্রথম হাইড্রোজেনচালিত যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হয়েছে।

ভারতের এই প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের যাত্রা তাই শুধু একটি নতুন প্রযুক্তির সূচনাই নয়, বরং ভবিষ্যতের আরও আধুনিক ও পরিবেশবান্ধব রেল পরিষেবার দিকেও একটি বড় পদক্ষেপ। এই প্রকল্প সফল হলে আগামী দিনে দেশের আরও বহু রুটে এমন ট্রেন দেখা যেতে পারে। (Hydrogen Train)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “লাগবে না ডিজেল, দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন উদ্বোধন প্রধানমন্ত্রীর, কোন রুটে চলবে?”

Leave a Comment