রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১ কোটি ২৫ লক্ষ টাকায় বিক্রি হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি, কী হবে এখানে?

Shyamaprasad Mukherjee
---Advertisement---

আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন। এবার শাহের কথা মতোই উঠে পরে লেগেছে বঙ্গ বিজেপি। হুগলির জিরাটে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটে অধিগ্রহণ করল রাজ্য। তাঁর প্রথম ধাপের কাজ শুরুও হয়ে গিয়েছে। বাড়িটি চার শরিকের কাছ থেকে বাড়িটি কিনলো রাজ্য সরকার। খুব শিঘ্রই এই ভিটেই শুরু হবে সংগ্রহশালার কাজ।

Shyamaprasad Mukherjee: কত টাকা দিয়ে কিনল রাজ্য?

নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা দিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জিরাটের পৈতৃক ভিটে সংস্কার করে সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে। অবশেষে হুগলির জিরাটে সেই বাড়ি সরাসরি কিনে নিল রাজ্য সরকার। জেলাস্তরে বৈঠক হওয়ার মাত্র তিনদিনের মধ্যে বসতবাড়ি কিনে নিয়ে তথ্য-সংস্কৃতি দফতরের মালিকানাধীন করা হল। ব্যক্তিগত পরিসর থেকে রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত হল ভারত কেশরীর স্মৃতি বিজড়িত বাড়ি। চার উত্তরসূরির থেকে বাড়িটি মোট ১ কোটি ২৫ লক্ষ ৯৯ হাজার ৮২২ টাকায় কিনল তথ্য-সংস্কৃতি দফতর। গত ৩ জুলাই কলকাতার ‘রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স’-এর অফিসে জমি রেজিস্ট্রেশনের পর্ব সম্পন্ন হয়। ওই দিনই চার শরিকের কাছে ব্যাঙ্ক ট্রন্সফার করা হয় অর্থ।

৩ জুন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জিরাটের বসতবাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছিল। ২৯ জুন হুগলির স্পেশাল ল্যান্ড অ্যাকিউজিশন অফিসার জেলার ‘ডাইরেক্ট ল্যান্ড পারচেজ কমিটি’-র সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের মাত্র তিনদিনের মধ্যেই বাড়ি কেনার পর্ব সম্পন্ন করল রাজ্য সরকার। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, “অমিত শাহজি ভোট প্রচারে এসে কথা দিয়েছিলেন।পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির নির্দেশে বাড়ির সব শরিকদের সঙ্গে কথা বলে রেকর্ড সময়ে মালিকানা বদল করা হয়েছে। সংগ্রহশালা তৈরির কাজ শুরু হয়েছে।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “১ কোটি ২৫ লক্ষ টাকায় বিক্রি হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি, কী হবে এখানে?”

Leave a Comment