রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী, কেমন আছেন অভিনেতা?

---Advertisement---

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শুক্রবার হাসপাতালে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Mithun Chakraborty: অভিনেতার অসুস্থতা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী জানান, তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, “বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলাম। ওনার সঙ্গে কথা বললাম, ওনার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নিলাম।”

কেমন আছেন ‘মহাগুরু’?

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে ঠিক কী ধরনের শারীরিক সমস্যা তাঁর রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও বেশ সক্রিয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং জনসভায়ও তাঁকে নিয়মিত দেখা গিয়েছে। ফলে তাঁর অসুস্থতার খবরে অনুরাগী ও দলীয় কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী, কেমন আছেন অভিনেতা?”

Leave a Comment