[ছবি:এক্স]
ফুটবল মাঠে যাঁর পায়ের জাদুতে বারবার মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব, সেই লিওনেল মেসির জীবনে নেমে এল গভীর শোকের ছায়া। (Lionel Messi Father) ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন তাঁর বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি। ৭ অগস্ট, শুক্রবার আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হোর্হে। ক্যান্সারের সঙ্গে তিনি লড়ছিলেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে। তবে মৃত্যুর নির্দিষ্ট কারণ নিয়ে মেসি পরিবার এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
মেসির কান্নার নেপথ্যে ছিল কঠিন সময়
২০২৬ বিশ্বকাপ চলাকালীনই হোর্হে মেসির অসুস্থতার খবর সামনে এসেছিল। সেই সময় পরিবার জানিয়েছিল, তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিশ্বকাপে আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচ শেষে জানিয়েছিলেন, তাঁর চোখের জল ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়; বরং ব্যক্তিগত জীবনে তিনি কঠিন ও জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সেই মন্তব্যের পরই বাবার অসুস্থতা নিয়ে জল্পনা আরও বাড়ে।
Lionel Messi Father: কারখানার ম্যানেজার থেকে মেসির ছায়াসঙ্গী
রোজারিওতে জন্মানো হোর্হে প্রথম জীবনে একটি স্টিল কারখানায় ম্যানেজার হিসেবে কাজ করতেন। কিন্তু ছেলের অসাধারণ ফুটবল প্রতিভা বুঝতে পেরে ধীরে ধীরে নিজের জীবনটাই লিওনেলকে ঘিরে সাজিয়ে নেন। মাত্র ১৩ বছর বয়সি ছেলেকে নিয়ে স্পেনে পাড়ি দিয়েছিলেন তিনি। বার্সেলোনায় মেসির সুযোগ পাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চুক্তির ফলে মেসির প্রয়োজনীয় গ্রোথ হরমোনের চিকিৎসার পথও সুগম হয়।
The death has occured of Jorge Messi, father of Lionel, according to @infobae.
— Newell's Old Boys – English News (@Newells_en) August 8, 2026
Devastating news, our thoughts and prayers are with the Messi family 🙏🏼 pic.twitter.com/cd00iXoqEI
Lionel Messi Father: এজেন্ট, পরামর্শদাতা এবং সবচেয়ে বড় ভরসা
মেসির কেরিয়ারের দীর্ঘ পথচলায় হোর্হে ছিলেন তাঁর এজেন্ট, প্রতিনিধি এবং সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শদাতাদের একজন। বড় বড় চুক্তি, আর্থিক বিষয় এবং মাঠের বাইরের নানা জটিলতা সামলেছেন তিনি। তাঁর লক্ষ্য ছিল একটাই—মেসিকে বাইরের চাপ থেকে দূরে রেখে ফুটবলে মনোনিবেশের সুযোগ করে দেওয়া। এত প্রভাবশালী ভূমিকা থাকা সত্ত্বেও হোর্হে বরাবরই থেকেছেন প্রচারের আড়ালে।
স্ত্রী ও চার সন্তানকে রেখে বিদায়
(Lionel Messi Father) হোর্হে মেসি রেখে গেলেন স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনি এবং চার সন্তান—রদ্রিগো, মাতিয়াস, লিওনেল ও মারিয়া সলকে। ফুটবল তাঁকে পরিচিত করেছিল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের বাবা হিসেবে। কিন্তু মেসির কাছে তিনি ছিলেন তার থেকেও অনেক বেশি—শৈশবের পথপ্রদর্শক, কেরিয়ারের অন্যতম প্রধান কারিগর এবং জীবনের সবচেয়ে কাছের মানুষদের একজন।
মেসিকে টার্গেট করে বোমা হামলার ছক? প্রকাশ্যে বিশ্বকাপের গোপন নথি












1 thought on “বাবাকে হারালেন মেসি, ৬৮-তে প্রয়াত হোর্হে মেসি”