(Lionel Messi Mother) ফুটবল দুনিয়ার মহাতারকা লিওনেল মেসির জীবনে তাঁর বাবা হোর্হে মেসির অবদান নিয়ে চর্চা কম হয়নি। ৬৮ বছর বয়সে হোর্হে মেসির প্রয়াণের পর ফের সামনে এসেছে মেসির পরিবারের কথা। সেই সূত্রেই প্রশ্ন—কে এই কিংবদন্তি ফুটবলারের মা? খুব একটা বেশি আলোচনায় থাকেন না মেসির মা। কীভাবে গড়ে উঠেছিল মেসি পরিবার?
Lionel Messi Mother: লিওনেল মেসির মা কে?

লিওনেল মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। আর্জেন্টিনার রোজারিওতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। পরিবারের আর্থিক পরিস্থিতি খুব স্বচ্ছল ছিল না। হোর্হে ছিলেন কারখানার সুপারভাইজার। অন্যদিকে সংসারের পাশে দাঁড়াতে সেলিয়াও একাধিক কাজ করতেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি তিনি একটি ম্যাগনেট তৈরির কারখানাতেও কাজ করেছেন।
🔙🎙️| Lionel Messi on his mother, Celia Cuccittini, and her opinion of his performances:
— Culers Pro (@CulersPro) August 1, 2026
“For my mom, I’m the best. I never have a bad game. She always thinks I play well, and if something goes wrong, it’s never my fault, just like all mothers.” pic.twitter.com/TWu0Iw37HA
মেসির সাফল্যে মায়ের ভূমিকা কী?
(Lionel Messi Mother) সেলিয়া বরাবরই ছিলেন প্রচারের আড়ালে থাকা মানুষ। সাক্ষাৎকার বা প্রকাশ্য পরিচিতির প্রতি তাঁর আগ্রহ ছিল না। তবে ছেলের ফুটবলজীবনের প্রতিটি বড় মুহূর্তে তাঁর উপস্থিতি ছিল। মেসির সঙ্গে তাঁর গভীর সম্পর্কের প্রমাণ মেলে একটি বিশেষ ট্যাটুতেও—মেসির শরীরে রয়েছে মায়ের মুখের ট্যাটু।

বিশ্বকাপ জয়ের স্বপ্নও মায়ের সঙ্গে জড়িয়ে ছিল। মেসির দীর্ঘ ফুটবলযাত্রায় তাঁর সাফল্য ও কঠিন সময়—দুই ক্ষেত্রেই পাশে থেকেছেন সেলিয়া (Lionel Messi Mother)।
মেসির পরিবারে আর কে কে রয়েছেন?

হোর্হে ও সেলিয়ার চার সন্তান—দুই বড় ছেলে রদ্রিগো ও মাতিয়াস, লিওনেল এবং ছোট মেয়ে মারিয়া সোল। মেসির বাবা হোর্হে তাঁর কেরিয়ারের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দীর্ঘদিন ছেলের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
Lionel Messi Mother: কেন ফের আলোচনায় সেলিয়া?
হোর্হে মেসির প্রয়াণে শোকস্তব্ধ পরিবার। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে হোর্হের দীর্ঘদিনের অসুস্থতার খবর সামনে এসেছিল। বাবাকে হারানোর এই কঠিন সময়ে মেসির জীবনে মায়ের ভূমিকা ফের নতুন করে আলোচনায় এসেছে।
বাবাকে হারালেন মেসি, ৬৮-তে প্রয়াত হোর্হে মেসি











