অভিনয় জগতের মানুষ। তবে তিনি যে খেলার জগতের খবর রাখেন তা জানা ছিল না। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ভারতীয় শুটার মেঘনা সজ্জনারের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন মেঘনা। সেখানে অভিনেতা তাঁকে রাইফেল কিনে দিয়েছেন তা পোস্টে তিনি উল্লেখ করেন। ওই শুটারের সঙ্গে দেখাও করেছেন অভিনেতা (ayushmann khurrana)।
ayushmann khurrana: সমাজমাধ্যমে অভিনেতার প্রশংসা
সমাজমাধ্যমে শুটার মেঘনা (ayushmann khurrana) লেখেন , “আমাদের খেলায় নিখুঁত লক্ষ্যভেদই মুখ্য, তবে হাতের সরঞ্জামটিও সমান গুরুত্বপূর্ণ। এক বছর আগে চেষ্টা করছিলাম, কী করে নিজেকে সেরা জায়গায় নিয়ে যাওয়া যায়। কিন্তু বার বার ধাক্কা খাচ্ছিলাম বিশ্বমানের সরঞ্জাম না থাকায়। ঠিক তখনই একটা খবর সবকিছু বদলে দেয়। আয়ুষ্মান খুরানা আমার যাত্রার কথা জানতে পারেন এবং অপ্রত্যাশিতভাবে এগিয়ে এসে আমার রাইফেলের স্পনসর হওয়ার দায়িত্ব নেন।”
মেঘনা জানান, ওই অভিনেতার সঙ্গে তাঁর আগে কখনও দেখা হয়নি বা কোনো ব্যক্তিগত পরিচয়ও ছিল না। তবে তাঁর সংগ্রামের কথা জানার পরই তিনি তাঁকে সহায়তা করার সিদ্ধান্ত নেন। মেঘনা বলেন, “তিনি আমাকে চিনতেন না। আমাদের আগে কখনও দেখাও হয়নি। তিনি কেবল চেয়েছিলেন বিশ্বমঞ্চে কোনও ভারতীয় অ্যাথলেটকে জিততে দেখতে। ওই রাইফেলটি আমার জন্য প্রতিযোগিতার ক্ষেত্রটি সমান করে দিয়েছিল। এর ফলে আমি কোনও আপস ছাড়াই অনুশীলন করতে পেরেছি। বিশ্বের সেরা প্রতিযোগীদের মোকাবিলা করতে পেরেছি এবং আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। আজ অবশেষে সেই মানুষটির সঙ্গে দেখা হলো, যিনি আমার সবচেয়ে কঠিন সময়ে নীরবে আমার স্বপ্নকে এগিয়ে নিতে সহায়তা করেছিলেন।”
মেঘনার সাফল্য
সম্প্রতি নয়াদিল্লির কর্নি সিং শুটিং রেঞ্জে আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে (Asian Championship) দুরন্ত পারফর্ম করেছেন তিনি। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগের দলগত ইভেন্টে সোনা জেতেন। পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও ব্রোঞ্জ পদক আসে তাঁর ঝুলিতে। পাশাপাশি, এর আগে কায়রোতে আয়োজিত ২০২২ এবং ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও জোড়া ব্রোঞ্জ জিতেছিলেন শুটার মেঘনা।











