গৌতম গম্ভীর নন, রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার কথা ছিল (VVS Laxman) ভিভিএস লক্ষ্মণের। BCCI এর সেন্টার অফ এক্সেলেন্স (COE)-এর প্রধানের সাম্প্রতিক মন্তব্যে ভারতীয় ক্রিকেটে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। ব্যক্তিগত ও পারিবারিক কারণে শেষ মুহূর্তে সেই দায়িত্ব নিতে পারেননি বলেই জানিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটার।
VVS Laxman: বোর্ডের পরিকল্পনায় ছিলেন লক্ষ্মণ
সম্প্রতি এক সাক্ষাৎকারে লক্ষ্মণ জানান, ২০২৩ সালে BCCI এর সঙ্গে তাঁর চুক্তি নবীকরণের সময় বোর্ডের পরিকল্পনা ছিল, দ্রাবিড়ের মেয়াদ শেষ হলে তাঁকেই জাতীয় দলের প্রধান কোচ করা হবে। সেই অনুযায়ী মানসিক প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। তবে ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণের জন্য শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণ করেননি।
জয় শাহের সঙ্গে দু’বার আলোচনা
(VVS Laxman) লক্ষ্মণের কথায়, নিজের সিদ্ধান্ত নিয়ে তৎকালীন BCCI সচিব জয় শাহের সঙ্গে দু’বার আলোচনা করেছিলেন তিনি। বোর্ডও তাঁর সিদ্ধান্তকে সম্মান জানায়। এরপর জাতীয় দলের কোচিংয়ের বদলে ভারতীয় ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে মন দেন লক্ষ্মণ।
COE-তেই বড় দায়িত্ব

সেন্টার অফ এক্সেলেন্সকে বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করাই হয়ে ওঠে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। ২০২৪ সালের সেপ্টেম্বরে BCCI এর অত্যাধুনিক COE আনুষ্ঠানিকভাবে চালু হয়। ভারত ‘এ’, অনূর্ধ্ব-১৯ এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরুণ ক্রিকেটারদের নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাও রয়েছে (VVS Laxman) লক্ষ্মণের।
শেষ পর্যন্ত কোচ হন গম্ভীর
২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পর দ্রাবিড়ের মেয়াদ শেষ হলে (VVS Laxman) লক্ষ্মণের নামই জোরালোভাবে উঠে এসেছিল। কিন্তু IPL -এ কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পর গৌতম গম্ভীরকে প্রধান কোচ করে BCCI। বর্তমানে গম্ভীরের কোচিংয়ে টেস্টে ধারাবাহিকতার অভাব এবং সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাশিত ফল না আসায় কোচিং নিয়ে প্রশ্নও বাড়ছে। সেই আবহেই লক্ষ্মণের এই বিস্ফোরক স্বীকারোক্তি নতুন করে কৌতূহল তৈরি করেছে।
‘নিরাপত্তা মিললেই দেশে ফিরব’, আদালতের মুখোমুখি হতে তৈরি শাকিব












1 thought on “দ্রাবিড়ের পর গম্ভীরকে নয়, লক্ষ্মণকেই চেয়েছিল BCCI, কেন নিলেন না দায়িত্ব?”