রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘নিরাপত্তা মিললেই দেশে ফিরব’, আদালতের মুখোমুখি হতে তৈরি শাকিব

Published on: August 9, 2026
Shakib Al Hasan
---Advertisement---

[ছবি: এক্স]

বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মামলা, দেশে ফিরলে নিরাপত্তা নিয়ে সংশয়—তবু আদালতের বিচারের মুখোমুখি হতে আপত্তি নেই (Shakib Al Hasan) শাকিব আল হাসানের। সরকারের তরফে নিরাপত্তার নিশ্চয়তা মিললেই বাংলাদেশে ফিরতে প্রস্তুত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। তবে জাতীয় দলের জার্সিতে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রায় নেই বলেই ইঙ্গিত দিয়েছেন ৩৯ বছরের অলরাউন্ডার। বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (LPL) জাফনা কিংসের হয়ে খেলছেন তিনি।

Shakib Al Hasan: মামলা নিয়ে কী বললেন শাকিব?

২০২৪ সালের পর থেকে বাংলাদেশে ফেরেননি শাকিব। বাংলাদেশের আন্দোলনের সময় একটি কথিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৪৭ জনের সঙ্গে তাঁর নামও রয়েছে। শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব জানিয়েছেন, সরকার তাঁর নিরাপত্তা নিশ্চিত করলে দেশে ফিরে আদালতের বিচার-সহ সমস্ত আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তিনি প্রস্তুত। তাঁর দাবি, তিনি কোনও অন্যায় করেননি এবং তাঁর বিরুদ্ধে হওয়া মামলাটি ‘হাস্যকর’।

হাসিনার সঙ্গে কেন দেখা গিয়েছিল শাকিবকে?

সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন (Shakib Al Hasan) শাকিব। সেই বৈঠকের পর মাগুরায় তাঁর বাড়িতে হামলার ঘটনাও ঘটে। হাসিনার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে শাকিব বলেন, তিনি ‘ক্যাপ্টেন’-এর নির্দেশই অনুসরণ করেছিলেন। তাঁর বক্তব্য, দলের নেতৃত্ব যে নির্দেশ দেয়, তাঁরা সেটিই অনুসরণ করেন।

Shakib Al Hasan: বাংলাদেশের জার্সিতে কি আর ফিরবেন?

Shakib Al Hasan 1

জাতীয় দলে ফেরার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছেন শাকিব। এখনও খেলা উপভোগ করছেন, ভালোও খেলছেন বলে জানালেও বয়সকে বড় কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। তাঁর মতে, বয়স এখন তাঁর পক্ষে নেই এবং তিনি আর বেশি দিন অপেক্ষা করতে পারবেন না।

হরমুজ প্রণালী খুলতে আমেরিকাকে ৬ শর্ত ইরানের, কী করবেন ট্রাম্প?

সরকারের অবস্থান বদল কেন?

বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগে শাকিবের ক্ষেত্রে সরকার ‘নমনীয় ও সহনশীল’ অবস্থান নিয়েছিল। কিন্তু হাসিনার সঙ্গে তাঁর সাম্প্রতিক উপস্থিতির পর সেই অবস্থান বদলেছে। মন্ত্রীর দাবি, দেশে ফিরতে হলে শাকিবকে এবার আইনি পথেই ফিরতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে আওয়ামি লিগের হয়ে সাংসদ হয়েছিলেন (Shakib Al Hasan) শাকিব। পরে বিভিন্ন বিদেশি ক্রিকেট লিগে খেলতে দেশের বাইরে চলে যান। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, বাংলাদেশের আন্দোলন দমনে প্রায় ১,৪০০ জনের মৃত্যুর ঘটনায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

থাকেন প্রচারের আড়ালে, মেসির মা-কে চেনেন? জানুন অজানা কাহিনি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment