লাগাতার ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে স্থগিত করা হলো অমরনাথ যাত্রা। অবিরাম বৃষ্টি ও ভূমিধসের কারণে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তীর্থযাত্রীদের এই যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হলো। ৩ জুলাই থেকে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের ঐতিহ্যবাহী চন্দনওয়ারি পথ এবং গান্দেরবাল জেলার বালতাল দিয়ে অমরনাথ যাত্রা শুরু করেছিলেন তীর্থযাত্রীরা (Amarnath Yatra)।
Amarnath Yatra: কেন স্থগিত করা হলো অমরনাথ যাত্রা?
সূত্রের খবর, আবহাওয়ার অবনতির কারণে রবিবার থেকে বালতাল ও পহেলগাঁও বেস ক্যাম্প দিয়ে যাওয়ার জন্য কোনও তীর্থযাত্রীকেই অনুমতি দেওয়া হচ্ছে না। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন জম্মু ও কাশ্মীরে লাগাতার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির কারণে বেশকিছু রাস্তায় ধস নেমেছে। বর্তমানে এই রাস্তাগুলিই মেরামতের কাজ চলছে। প্রতিকূল আবহাওয়ার কারণে পহেলগাঁও ও বালতাল উভয় রুটের পাহাড়ি রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে (Amarnath Yatra)।
জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস এবং কাশ্মীরের বেস ক্যাম্পগুলিতে আটকে থাকা পুণ্যার্থীদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করছে প্রশাসন। নতুন করে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বছর ৫৭ দিন ধরে চলার কথা দুর্গম অমরনাথ তীর্থযাত্রা। প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকী বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত কঠিন পাহাড়ি পথ পেরিয়ে অমরনাথ গুহায় পৌঁছন। প্রথমে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প, তারপর সেখান থেকে অমরনাথের উদ্দেশে শুরু হয় পথচলা।
প্রবল বৃষ্টি ও ধসের কারণে ট্র্যাকিং রুটগুলোর সংবেদনশীল অংশগুলি ভেঙে গিয়েছে, যা মেরামতের দীর্ঘ সময় লাগবে। গত ৩ জুলাইয়ে যাত্রা শুরু হওয়ার পর থেকে এ বছর পর্যন্ত ৪.৮ লক্ষেরও বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন। সাধারণ পুণ্যার্থীদের জন্য পথ বন্ধ হলেও, আগামী ২৮ অগস্ট রাখি পূর্ণিমার দিন এই বছরের যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পুনরায় যাত্রা শুরু না করার পরামর্শ দেওয়া হয়েছে।










1 thought on “ভারী বৃষ্টি, ভূমি ধস, সাময়িক স্থগিত অমরনাথ যাত্রা”