রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চলন্ত ট্রেনের দরজায় মোবাইল ছিনতাই, মুহূর্তেই বিপদ

Published on: August 10, 2026
---Advertisement---

চলন্ত ট্রেনের দরজার কাছে বসে ছিলেন এক যুবক। হঠাৎ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এক ব্যক্তি দৌড়ে এসে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আচমকা ঘটনায় ভারসাম্য হারিয়ে ট্রেন থেকে পড়ে যান যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না। গুজরাতের পানোলি রেল স্টেশনে মোবাইল ছিনতাইয়ের চেষ্টার এমনই ভয়াবহ পরিণতি হল ৩২ বছরের অশোক গুর্জরের। (Mobile Snatching)

ঘটনাটি ঘটে ৬ অগস্ট। অশোকের বাড়ি রাজস্থানে। পরিবারের দায়িত্ব সামলাতে তিনি অটো চালাতেন। ওই দিন রাজস্থানের সাওয়াই মাধোপুর থেকে সুরাট যাচ্ছিলেন তিনি। ১২৯৮০ নম্বর জয়পুর-বান্দ্রা সুপারফাস্ট এক্সপ্রেসের সাধারণ কামরায় ছিলেন অশোক। (Mobile Snatching)

CCTV তে ধরা পড়ল গোটা ঘটনা

পানোলি স্টেশন পার হওয়ার সময় অশোক কামরার দরজার কাছে বসেছিলেন। সেই সময় প্ল্যাটফর্মের একটি বেঞ্চে শুয়ে থাকা এক ব্যক্তি হঠাৎ উঠে ট্রেনের দিকে দৌড়ে যায়। CCTV ফুটেজে দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের কাছে পৌঁছে ওই ব্যক্তি অশোকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ।

হঠাৎ এমন ঘটনায় অশোক ভারসাম্য হারিয়ে ফেলেন। কিছুক্ষণ ট্রেনের কামরা ধরে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁর হাতের গ্রিপ ছুটে যায়। প্ল্যাটফর্মে পড়ে গুরুতর আহত হন তিনি।(Mobile Snatching)

তদন্তে রেল পুলিশ

আহত অশোককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনার পর তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

স্টেশনের CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার ফুটেজও পরীক্ষা করছেন তদন্তকারীরা। মোবাইল ছিনতাইয়ে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। কী ভাবে অশোক ট্রেন থেকে পড়ে গেলেন এবং ঘটনার পুরো পরিস্থিতি কী ছিল, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। (Mobile Snatching)

আরও পড়ুন :- রাশিয়া থেকে ভারতে ট্রেনে পণ্য? নতুন রেলপথের ভাবনা মস্কোর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “চলন্ত ট্রেনের দরজায় মোবাইল ছিনতাই, মুহূর্তেই বিপদ”

Leave a Comment