রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কাশ্মীরি পণ্ডিত হত্যা মামলায় ফের তদন্ত SIA, চলল তল্লাশি অভিযান

Kashmiri Pandit
---Advertisement---

প্রায় ৩৬ বছর পর সক্রিয় জম্মু ও কাশ্মীরের রাজ্য গোয়েন্দা বিভাগ SIA। কাশ্মীরী পণ্ডিতদের গণহত্যার তদন্ত শুরু করল স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিত ও লেখক সর্বানন্দ কৌল প্রেমী এবং তাঁর ছেলে বীরেন্দ্র কৌলকে অপহরণ ও হত্যার ৩৬ বছর পর জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ শাখা SIA প্রায় ৯ জায়গায় তল্লাশি অভিযান চালায়। অনন্তনাগের ডোরু থানায় নথিভুক্ত এই মামলার শিকড় পর্যন্ত পৌঁছতে ও অপরাধীদের চিহ্নিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে (Kashmiri Pandit)।

Kashmiri Pandit: কোথায় কোথায় তদন্তে SIA?

বুধবার তদন্তকারী দল রাজৌরি জেলায় ছয়টি জায়গা, জম্মুতে দুটি এবং কাশ্মীরে একটি জায়গায় তল্লাশি অভিযান চালায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেকেএলএফের প্রাক্তন নেতাদের ঠিকানায় তল্লাশি চালিয়েছে SIA-এর দল।

১৯৯০ সালের ২৯ এপ্রিল রাতে কাশ্মীরি পণ্ডিত লেখক ও সমাজকর্মী এবং তাঁর ২৭ বছর বয়সী ছেলে বীরেন্দ্রকে অনন্তনাগের বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। উপত্যকায় তখন ছিল সন্ত্রাসবাদীদের কার্যকলাপ। সংখ্যালঘু হিন্দুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছিল। ১ মে তাঁদের ক্ষতবিক্ষত দেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

১৯৯০ সালে কী ঘটেছিল?

সারওয়ানন্দ কৌল প্রেমী সেই সময় ছিলেন স্কুলের প্রধানশিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক। সমাজে সুখ্যাতির কারণে তাঁর পরিবার কোনও বিপদের মুখে পড়বে না, এমনটাই তিনি মনে করতেন। ২০২২ সালে এক সাক্ষাৎকারে কৌলের বড় ছেলে এ কথা বলেন।

২৯ এপ্রিল রাতে অনন্তনাগের কোকেরনাগে সন্ত্রাসবাদীরা কৌল ও তাঁর ছেলেকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যায়। পরের দিন একটি গাছে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। গোটা শরীরের বেশকিছু জায়গায় আঘাত ছিল। তাদের চোখ উপড়ে ফেলা হয়েছিল এবং কপালে, যেখানে তাঁরা তিলক পড়তেন সেখানে পেরেক দিয়ে ঠুকে দেওয়া হয়েছিল। এই ঘটনার পরই ওই পরিবার কাশ্মীর ছেড়ে দিল্লিতে চলে যায়।

নয়ের দশকে সন্ত্রাসবাদী হামলায় অমীমাংসিত মামলাগুলি নতুন করে তদন্ত শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যে, অপর এক কাশ্মীরি পণ্ডিত নার্স সরলা ভাট হত্যা মামলায় মূল অভিযুক্ত জেকেএলএফ (JKLF) প্রধান ইয়াসিন মালিককের চার্জশিট দাখিল করেছে এসআইএ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “কাশ্মীরি পণ্ডিত হত্যা মামলায় ফের তদন্ত SIA, চলল তল্লাশি অভিযান”

Leave a Comment