রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিধায়কের সামনেই বদলে গেল দেওয়ালের রঙ, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে চরমে রঙ-যুদ্ধ!

Academy of Fine Arts
---Advertisement---

রাজ্যে পালা বদল হয়েছে। এবার সেই বদলের রাজনীতি ছুঁয়েছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের (Academy of Fine Arts) দেওয়ালে। একবার নয়, পরপর তিনবার বদল হলো দেওয়ালের রঙ। গতকালই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের দেওয়ালের রঙ সাদা করা হয়েছিল। আজ ফের সেই দেওয়ালেই গেরুয়া রঙের প্রলেপ পড়ল। দেওয়াল রঙের সময়ে পাশেই দাঁড়িয়েছিলেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ (Academy of Fine Arts)।

Academy of Fine Arts: গেরুয়া থেকে সাদা, ফের গেরুয়া!

গেরুয়া থেকে সাদা। সাদা থেকে আজ ফের গেরুয়া। রাজ্যে পালা বদলের পর ১২ জুলাই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের দেওয়ালে গেরুয়া রঙের প্রলেপ পড়েছিল। তারপর সেই রঙ বদলে দেন নাট্যকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন-সহ অন্যরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে হাজির ছিলেন হেস্টিংস থানার পুলিশ। আজ ফের গেরুয়া রঙ করে দেওয়া হল (Academy of Fine Arts)।

Academy of Fine Arts: ‘কোনও রাজনীতিকরণ চাই না’

দেওয়ালের রঙ বদল নিয়ে বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, “আকাডেমিতে কোনওমতে রাজনীতিকরণ চাই না। এখানে আর কোনও সিটুর স্লোগান চলবে না। আর লালঝান্ডা উড়বে না। এই অ্যাকাডেমি চত্ত্বরটাকে এই যে একমাস আগেও লাল ঝাণ্ডা দিয়ে ভরিয়ে রেখেছিল। এখানের ওয়ার্কিং কমিটি ট্রাস্টি বোর্ডকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। দুর্নীতি চলছে, তা নিয়ে বামেদের কোনও অসুবিধা নেই। যে রঙ ছিল, সেই রঙই হবে।”

উল্লেখ্য, দিন কয়েক আগেই এই নিয়ে নাট্যকর্মীরা চিঠি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। নাট্যকর্মীদের বক্তব্য, সেই সময় শমীক ভট্টাচার্য নাকি জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের দেওয়ালের রঙ আগের মতো করে দেওয়া হবে। কিন্তু দিন ১৫ পেরিয়ে গেলেও কোনও হেলদোল নেই। তারপরই নাট্যকর্মীরা নিজেরাই গেরুয়া রঙের উপর সাদা প্রলেপ দিয়ে দেয়। আর ফের সেই রঙ বদলে দেওয়া হলো।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “বিধায়কের সামনেই বদলে গেল দেওয়ালের রঙ, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে চরমে রঙ-যুদ্ধ!”

Comments are closed.