এবার স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে থাকবে শ্যামাপ্রসাদ মুখ্যপাধ্যায়ের জীবনবৃত্তান্ত। আগামী শিক্ষাবর্ষ থেকেই পড়নো হবে এই নতুন অধ্যায়। স্কুলশিক্ষা দফতরকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় যে বইটি লিখেছেন, সেটিও প্রকাশ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী (suvendu adhikari)।
suvendu adhikari: স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পাঠ্যে শ্যামাপ্রসাদ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান এবং শিল্প ও শিক্ষামন্ত্রী হিসাবে ভারতে তাঁর যে সুদূর প্রসারী ও উন্নয়নমুখী চিন্তাভাবনা সিলেবাসের মধ্যে দিয়ে বর্তমান প্রজন্মকে জানানো হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই যাতে এই সিদ্ধান্ত কর্যকর করা যায় সেইদিকেই ভাবা হচ্ছে।”
প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বই প্রকাশ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, “একটি বই প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রামকৃষ্ণ মিশনের যে প্রতিষ্ঠানের সঙ্গে নিজে যুক্ত ছিলেন, সেই প্রতিষ্ঠান ইতিমধ্যেই তথাগত রায়ের প্রচেষ্টায় একটি বই ইতিমধ্যেই তাঁরা সেটির মুদ্রন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমরা তাঁদের অনুরোধ করেছি তাঁদের সঙ্গে নিয়ে বইটি কমিটির পক্ষ থেকে আমরা প্রকাশিত করতে চাই। এবিষয়ে তাঁরা আমাদের কয়েক দিনের মধ্যেই মতামত জানাবেন। আমরা তার অপেক্ষায় থাকলাম।”
তিনি আরও বলেন, “এর বাইরেও আমরা এই বর্ষে আমরা একটি পূর্ণাঙ্গ পুস্তিকা প্রকাশের জন্য কমিটি তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের মাস এডুকেশন এবং লাইব্রেরি দফতরকে নোডাল করা হয়েছে। সদস্যদের মধ্যে থেকে যাঁরা ইচ্ছুক তাঁরা প্রতিনিধিত্ব করবেন এবং আমরা এবর্ষে একটি পূর্ণাঙ্গ পুস্তক বাংলা এবং ইংরেজিতে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।”
শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি
পাশাপাশি, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্মানার্থে একটি ১২৫ ফুট উঁচু বিশালাকার মূর্তি ও মিউজিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হিডকোর পক্ষ থেকে বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পেশ করার পর কমিটি কাজের অনুমতি দিয়েছে। আশা করা হচ্ছে, আগামী ৬ জুলাই এই প্রকল্পের সূচনা বা উদ্বোধন করা সম্ভব হবে।”
এমনকি, হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে সরকারের কেনা ৩০ ডেসিমেল জায়গায় স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের নামে একটি আধুনিক লাইব্রেরি ও সংগ্রহশালা পুনর্নির্মাণ করা হবে। এছাড়াও, সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন ও বিশেষজ্ঞদের মতামত ও প্রস্তাব সংগ্রহের জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের মাধ্যমে একটি অনলাইন পোর্টাল চালু করারও সিদ্ধান্ত নিয়েছে কমিটি।












1 thought on “সিলেবাসে শ্যামাপ্রসাদ-সঙ্গে মিউজিয়াম, জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঘোষণা মুখ্যমন্ত্রীর?”
Comments are closed.