এবার সুর বদল করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ (Anant Maharaj) অনন্ত মহারাজ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বঙ্গবিভূষণ সম্মান হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই ভোল বদলালেন বিজেপি সাংসদ। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
সম্প্রতি এক অনুষ্ঠানে (Anant Maharaj) অনন্ত মহারাজ দাবি করেন, শুধুমাত্র কংগ্রেসের আন্দোলনের ফলে ভারত স্বাধীন হয়নি। সেইসঙ্গে তিনি বলেন, কোচবিহারের মহারাজার ভূমিকা ইতিহাসে যথাযথ গুরুত্ব পায়নি। পাশাপাশি তিনি আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজিকে নিয়ে মন্তব্য করেন, যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তাঁর বক্তব্যে নেতাজির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে।
BJP Rajya Sabha MP Ananta Maharaj, made distasteful attacks targeting not only Subhash Chandra Bose but also his father.
— Flyora/Florian Gaishun (@el__fuser) July 19, 2026
"Did Netaji have the capability to organize & build the Azad Hind Fauj? They were British soldiers. Germans gave them to Netaji. Netaji misused that". pic.twitter.com/GAmV79X8cf
নেতাজিকে নিয়ে মন্তব্যে রাজ্যজুড়ে ক্ষোভ
Big action by WB BJP Govt against Lunatic Anant and his followers.
— Subham. (@subhsays) August 12, 2026
CM Suvendu Adhikari has ordered Cyber cell to arrest everyone who posted derogatory content against our Netaji.
Lunatic Anant aka self proclaimed Maharaj to face the wrath of law.
Jayatu Netaji ♥️ pic.twitter.com/nUz5hq3qLr
নেতাজিকে নিয়ে (Anant Maharaj) অনন্ত মহারাজের মন্তব্য সামনে আসতেই রাজ্যজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলগুলি থেকে ইতিহাসবিদ এবং সাধারণ মানুষ প্রতিবাদে মখর হয়ে ওঠেন। কড়া অবস্থান নেয় রাজ্য সরকারও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, নেতাজিকে অপমান করা হলে তা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। এরপর বৃহস্পতিবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহারের ঘোষণা করে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। সম্মান প্রত্যাহারের সিদ্ধান্তের পর প্রথমে নিজের বক্তব্যের পক্ষে সওয়াল করেন অনন্ত মহারাজ। (Anant Maharaj) তিনি দাবি করেন, তিনি কোনও মনগড়া কথা বলেননি, ইতিহাসে যা লেখা রয়েছে, সেটাই তুলে ধরেছেন।
Anant Maharaj: ক্ষতের প্রলেপ অনন্ত মহারাজের
Ananta Maharaj Apology | Netaji Controversy | পুলিশি ধরপাকড় শুরু হতেই ক্ষমা চাইলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। ভিডিও বার্তায় নেতাজিকে সম্মান জানান তিনি। পাশাপাশি নিশিগঞ্জের স্কুল শিক্ষক উত্তম বর্মনও গ্রেফতার হওয়ার পর ক্ষমা চাইলেন। #anantamaharaj… pic.twitter.com/Kod4HxrRjS
— Asianetnews Bangla (@AsianetNewsBN) August 14, 2026
বিতর্ক ক্রমশ বাড়তে থাকায় ক্ষতের প্রলেপ দিতে নেমে পড়েন। প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন অনন্ত মহারাজ। ফেসবুকে পোস্ট করা ভিডিয়ো বার্তায় অনন্ত মহারাজ বলেন, “নেতাজির প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, আমার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।” রাজনৈতিক মহলের একাংশের মতে, বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার এবং জনরোষের চাপের মুখেই (Anant Maharaj) অনন্ত মহারাজকে অবস্থান বদল করতে হয়েছে। তবে তাঁর এই দুঃখপ্রকাশে বিতর্ক কতটা থামবে, তা নিয়ে জল্পনা এখনও অব্যাহত।
সিলেবাসে শ্যামাপ্রসাদ-সঙ্গে মিউজিয়াম, জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঘোষণা মুখ্যমন্ত্রীর?









1 thought on “নেতাজি বিতর্কে দুঃখপ্রকাশ অনন্ত মহারাজের, কেন সুর বদল?”