রাজ্যের ছয় আইপিএস (IPS) আধিকারিককে ‘মুখ্যমন্ত্রী মেডেল সম্মান’ প্রদান করবে রাজ্য সরকার। কর্মক্ষেত্রে অসাধারণ অবদান, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হচ্ছে। কলকাতায় স্বাধীনতা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদেরকে এই সম্মান তুলে দেবেন।
কারা পাচ্ছেন ‘মুখ্যমন্ত্রী মেডেল’
দময়ন্তী সেন-সহ ছয় আইপিএস (IPS) আধিকারিক ‘মুখ্যমন্ত্রী মেডেল সম্মান’ পাচ্ছেন। দময়ন্তী সেন ছাড়াও সম্মান পাচ্ছেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, জয়রামন, প্রণব কুমার এবং কুণাল আগরওয়াল। প্রশাসনিক মহলে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অবশ্যই বিশেষভাবে আলোচনায় রয়েছেন দময়ন্তী সেন। ২০১২ সালের বহুচর্চিত পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা থাকা সত্ত্বেও পরবর্তী সময়ে তাঁকে গুরু দায়িত্বে খুব একটা দেখা যায়নি।সরকার পরিবর্তনের পর দময়ন্তী সেনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়। নারী নির্যাতন সংক্রান্ত মামলার তদন্তে গঠিত বিশেষ কমিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। (Chief Minister Medal for IPS Officers)
নেতাজি বিতর্কে দুঃখপ্রকাশ অনন্ত মহারাজের, কেন সুর বদল?
দীর্ঘদিন ধরে দুর্নীতিবিরোধী তদন্তে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন জয়রামন। অজয় কুমার রিজওয়ানুর রহমান মৃত্যুকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একসময় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতেও উঠে এসেছিলেন।
রাজ্য সরকারের দাবি, রাজনৈতিক মতাদর্শ বা অতীতের বিতর্ক নয়, শুধুমাত্র কাজের মূল্যায়নের ভিত্তিতেই এই সম্মান প্রদান। দীর্ঘদিন ধরে যাঁরা কঠিন পরিস্থিতিতেও পেশাগত দায়িত্ব পালন করেছেন, তাঁদের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই সম্মান প্রদানকে প্রশাসনের দক্ষ ও সৎ আধিকারিকদের উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। (Chief Minister Medal for IPS Officers)









1 thought on “ছয় আইপিএসকে ‘মুখ্যমন্ত্রী মেডেল’, স্বাধীনতা দিবসে সম্মান, কে কে রয়েছেন তালিকায়?”