রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উত্তরাখণ্ডে টানেলে ধস, আটকে বহু শ্রমিক

Published on: August 13, 2026
Tunnel Collapse
---Advertisement---

[ছবি: এক্স]

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ টানেলের একাংশ ধসে আচমকা বিপর্যয়। (Tunnel Collapse) বৃহস্পতিবার THDC প্রকল্পের পিপলকোটির টানেলের ভিতরে ধসের পাশাপাশি ঢুকে পড়ে ধ্বংসাবশেষ ও জল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সেই সময় ভিতরে ছিলেন প্রায় ২০-২৫ জন শ্রমিক। এখনও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ১০ জনকে নিরাপদে উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

Tunnel Collapse: জোরকদমে উদ্ধারকাজ

ধসের খবর পেয়েই বড়সড় উদ্ধার অভিযান শুরু হয়। NDRF ও SDRF-এর দল ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে। এখনও পর্যন্ত ১০ জনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তবে ভিতরে ঠিক কতজন আটকে রয়েছেন, তা এখনও সরকারি ভাবে নিশ্চিত নয়। ধ্বংসাবশেষ ও জল সরিয়ে দ্রুত বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

উদ্ধারকাজে নজর মুখ্যমন্ত্রীর

(Tunnel Collapse) ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব দফতরকে সমন্বয় করে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ধামি জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর সরাসরি নজর রাখছেন এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

বন্যায় ভেসেছে বেইলি ব্রিজ

(Tunnel Collapse) এর একদিন আগেই চামোলিতে তামক নালার জল বেড়ে ভেসে যায় একটি বেইলি ব্রিজ। ফলে নীতি উপত্যকার প্রায় এক ডজন গ্রাম ও সীমান্ত এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। মালারি-নীতি জাতীয় সড়কের ওই সেতুটি জ্যোতির্মঠকে সীমান্ত এলাকার সঙ্গে যুক্ত করত। জলের তোড়ে একটি গাড়িও ভেসে যায় এবং BRO-র এক চালক নিখোঁজ হন।

রাত ৮টা বাজলেই বন্ধ বাজার, জ্বালানি সংকটে ভারতের দ্বারস্থ বাংলাদেশ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “উত্তরাখণ্ডে টানেলে ধস, আটকে বহু শ্রমিক”

Leave a Comment