[ছবি: এক্স]
(Chamoli tunnel Incident) বৃহস্পতিবার সন্ধ্যার ভয়াবহ দুর্ঘটনার পর রাতভর উদ্ধার অভিযান চললেও উত্তরাখণ্ডের চামোলির পিপলকোটিতে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ঘিরে আতঙ্ক কাটেনি। ভূমিধসের জেরে সুড়ঙ্গে হু হু করে জল ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। এখনও পর্যন্ত ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে, ১৪ জন আহত, আর সর্বশেষ খবর অনুযায়ী আরও ১ জন ভিতরে আটকে রয়েছেন।
২২ শ্রমিক ছিলেন সুড়ঙ্গে
𝐔𝐭𝐭𝐚𝐫𝐚𝐤𝐡𝐚𝐧𝐝 𝐓𝐮𝐧𝐧𝐞𝐥 𝐈𝐧𝐜𝐢𝐝𝐞𝐧𝐭: 𝐒𝐞𝐯𝐞𝐧 𝐃𝐞𝐚𝐝, 𝟏𝟒 𝐈𝐧𝐣𝐮𝐫𝐞𝐝 𝐢𝐧 𝐂𝐡𝐚𝐦𝐨𝐥𝐢
— All India Radio News (@airnewsalerts) August 14, 2026
Seven people have died and 14 sustained injuries after a landslide and water seepage occurred in an under-construction tunnel at a hydroelectric project site in… pic.twitter.com/6xOddrkXtT
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ মায়াপুর-পিপলকোটি এলাকায় Tehri Hydro Development Corporation (THDC)-এর Vishnugad-Pipalkoti জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে দুর্ঘটনাটি ঘটে। নির্মাণকাজ করছিল Hindustan Construction Company (HCC)। (Chamoli tunnel Incident) আচমকা ভূমিধসের পর বিপুল জল ও ধ্বংসাবশেষ সুড়ঙ্গে ঢুকে পড়ে। সেই সময় ভিতরে ছিলেন ২২ জন শ্রমিক।
উত্তরাখণ্ডে টানেলে ধস, আটকে বহু শ্রমিক
Chamoli tunnel Incident: ১৪ জন উদ্ধার, ৭ জনের মৃত্যু
#WATCH | Chamoli, Uttarakhand: Rescue operation underway after debris and water entered the under-construction tunnel of Tehri Hydro Development Corporation Limited (THDC) at Pipalkoti.
— ANI (@ANI) August 13, 2026
Team commander, NDRF, Amrit Lal Meena, says, "When our team arrived and commenced operations,… pic.twitter.com/WjNTlEoQtE
উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে ৭ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছেন প্রদীপ সিং পাওয়ার (৩১), মুকেশ, দুর্লভ শর্মা, বিজয় (২৮), জিতেন্দ্র কুমার, লোকেশ্বর ও ভুবনেশ্বর।প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এক শ্রমিক এখনও নিখোঁজ। উদ্ধারকাজ এখনও চলছে এবং তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
উদ্ধারে NDRF-SDRF-সহ আরও বাহিনী
#WATCH | Chamoli, Uttarakhand: District Magistrate Gaurav Kumar reached the spot after water and debris entered the under-construction THDC tunnel at Mayapur (Pipalkoti).
— ANI (@ANI) August 13, 2026
(Source: Information Department, Chamoli) pic.twitter.com/cExGIVMVTe
(Chamoli tunnel Incident) উদ্ধার অভিযানে রুদ্রপ্রয়াগ থেকে NDRF, SDRF, ITBP, পুলিশ, CISF ও সেনাবাহিনীর দল কাজ করছে। ভারী যন্ত্রপাতি ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে সুড়ঙ্গ থেকে জল ও ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নজরে রাখছেন। জেলা শাসক গৌরব কুমার পরিস্থিতি সরেজমিনে তদারকি করছেন। আহতদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগরের বেস হাসপাতাল ও AIIMS ঋষিকেশকে প্রস্তুত রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ
#chamoli tunnel hadsa@uksdrf
— dilip singh (@dilipinext1) August 14, 2026
मायापुर रेस्क्यू टनल चमोली.. SDRF ने कुछ ऐसे किया rescue… Great job pic.twitter.com/DLdQHxGMlY
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সব সংশ্লিষ্ট সংস্থাকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। জরুরি অপারেশন সেন্টার থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। (Chamoli tunnel Incident) নিখোঁজ শ্রমিককে দ্রুত খুঁজে বের করাই এখন উদ্ধারকারী দলের প্রধান লক্ষ্য।
অতিরিক্ত চিনি, নুন থাকলে আলাদা বার্তা নয় কেন? FSSAI-কে কড়া ধমক সুপ্রিম কোর্টের









