রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জামশেদপুরের লাইসেন্সে ISL-এ ফিরছে চার্চিল, পেশাদার ফুটবলে টাটাদের অধ্যায়ের সমাপ্তি

Published on: August 14, 2026
Jamshedpur FC License Transfer
---Advertisement---

ভারতীয় ফুটবলে ফের এক নতুন অধ্যায়ের সূচনা। পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছিল টাটা গোষ্ঠীর মালিকানাধীন জামশেদপুর এফসি। তবে শুধু সেই সিদ্ধান্তে থেমে না থেকে নিজেদের মালিকানা হস্তান্তরের পথেই হাঁটছে তারা। সব কিছু ঠিকঠাক থাকলে জামশেদপুর এফসির স্পোর্টিং লাইসেন্স নিয়েই আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলতে দেখা যাবে চার্চিল ব্রাদার্সকে। আর এই পুরো হস্তান্তর হচ্ছে মাত্র ১০০ টাকার বিনিময়ে।

১০০ টাকায় বদলে গেল জামশেদপুর এফসির মালিকানা

জামশেদপুর এফসির মালিক সংস্থা জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেড। এই সংস্থার পুরো শেয়ারই চার্চিল ব্রাদার্সের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাটা স্টিল। সংস্থাটির শেয়ারের মূল্য প্রায় ৪.০৯ কোটি টাকা হলেও, হস্তান্তর চুক্তিটি হয়েছে মাত্র ১০০ টাকার বিনিময়ে। (Jamshedpur FC License Transfer)

১৪ অগস্ট টাটা স্টিলের পরিচালন পর্ষদ এই শেয়ার হস্তান্তরের চুক্তিতে অনুমোদন দিয়েছে। পুরো প্রক্রিয়া শেষ হতে আরও দিন ১৫ সময় লাগতে পারে। অর্থাৎ, সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে অগস্টের মধ্যেই মালিকানা বদলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে এর জন্য প্রয়োজন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর চূড়ান্ত অনুমোদন।

এই চুক্তির মাধ্যমে শুধু মালিকানাই বদলাবে না, জামশেদপুর এফসির স্পোর্টিং লাইসেন্সও চার্চিল ব্রাদার্সের হাতে যাবে। পাশাপাশি জামশেদপুরের সঙ্গে চুক্তিবদ্ধ ১২ জন ফুটবলার এবং দু’জন কোচও নতুন ক্লাবের সঙ্গে যুক্ত হবেন।

কেন পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়াল জামশেদপুর এফসি?

ISL-এর ভবিষ্যৎ এবং লিগের আর্থিক কাঠামো নিয়ে অনিশ্চয়তার কারণেই পেশাদার ফুটবল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় জামশেদপুর। একই সঙ্গে জামশেদপুর এফসির খেলোয়াড়, কোচ এবং কর্মীদের অন্যত্র কাজ খোঁজার কথাও জানানো হয়েছিল।

তবে টাটার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য AIFF-এর তরফে আবেদন করা হলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি সংস্থা। বরং এ বার জামশেদপুর এফসির মালিকানা ও লাইসেন্স অন্য ক্লাবের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। অর্থাৎ, ভারতীয় পেশাদার ফুটবলে টাটার সরাসরি অংশগ্রহণ কার্যত এখানেই শেষ হতে চলেছে। তবে টাটা গোষ্ঠী জানিয়েছে, তারা পেশাদার দল পরিচালনার বদলে ফুটবল অ্যাকাডেমি ও প্রতিভা তৈরিতে বেশি গুরুত্ব দিতে চায়। (Jamshedpur FC License Transfer)

ডুরান্ডে ফের কি দেখা যাবে ডার্বি? শেষ আটে ময়দানের দুই প্রধান

চার্চিলের প্রত্যাবর্তন, আলোচনায় ছিল ডায়মন্ড হারবারও

এই মালিকানা বদলের ফলে দীর্ঘদিন পর ISL-এর দরজা ফের খুলতে চলেছে চার্চিল ব্রাদার্সের সামনে। গত মরসুমে আই-লিগের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে চার্চিল ব্রাদার্স ও ইন্টার কাশীর মধ্যে বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছিল। প্রথমে চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও পরে সেই সিদ্ধান্ত বদলে ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন করে AIFF। ফলে ISL-এ জায়গা হয়নি চার্চিলের। তবে এ বার অবশ্য পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। জামশেদপুর এফসির লাইসেন্স হস্তান্তর হলে সেই লাইসেন্সের মাধ্যমেই ISL-এ নামতে পারবে গোয়ার ক্লাবটি।

উল্লেখ্য, এর আগে আরও একটি সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল, চার্চিল ব্রাদার্সের সঙ্গে ডায়মন্ড হারবার এফসি যুক্ত হতে পারে। তবে সেই সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। পরিবর্তে জামশেদপুর এফসির লাইসেন্স নিয়েই ISL-এ ফেরার পথ তৈরি করেছে চার্চিল ব্রাদার্স। এখন শুধু AIFF-এর অনুমোদন মিললেই চূড়ান্ত হবে গোটা প্রক্রিয়া।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “জামশেদপুরের লাইসেন্সে ISL-এ ফিরছে চার্চিল, পেশাদার ফুটবলে টাটাদের অধ্যায়ের সমাপ্তি”

Leave a Comment