(Durand Cup) গ্রুপ পর্ব শেষ। শেষ আটে কলকাতার দুই প্রধান। তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপের সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট। গোলপার্থক্যে সেরা দ্বিতীয় দল হয়ে নকআউটে ইস্টবেঙ্গলও। তবে শেষ ম্যাচে হেরে বিদায় মহমেডান স্পোর্টিংয়ের।
Durand Cup: কোয়ার্টারে ইস্টবেঙ্গল
১৬ অগস্ট, রবিবার সন্ধ্যা ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। জিতলে ১৯ অগস্ট দিল্লি এফসি বনাম রায়েংদাইয়ের বিজয়ীর মুখোমুখি হবে তারা। ডুরান্ডের শুরুতেই মোহনবাগানের কাছে ০-১ গোলে হেরেছিল লাল-হলুদ। এরপর CISF প্রোটেক্টর্সকে ৮-০ এবং সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়।
Durand Cup: মোহনবাগানের সামনে জামশেদপুর
১৭ অগস্ট বিকেল ৪টেয় যুবভারতীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। সেমিফাইনালে উঠলে নর্থইস্ট ইউনাইটেড বনাম শিলং লাজংয়ের বিজয়ীর বিরুদ্ধে খেলতে হবে। সেই ম্যাচ অবশ্য কলকাতায় নয়, হবে শিলংয়ে। অর্থাৎ সম্ভাব্য প্রতিপক্ষ দুটিই উত্তর-পূর্ব ভারতের ক্লাব। গ্রুপে ইস্টবেঙ্গলকে হারানোর পর সাউথ ইউনাইটেডকে ৮-০ এবং প্রোটেক্টর্সকে ৬-০ গোলে উড়িয়ে দেয় সবুজ-মেরুন।
ডুরান্ডে ফের ডার্বির সম্ভাবনা
(Durand Cup) সূচি বলছে, দুই দলই ফাইনালে উঠলে ফের ডার্বি হতে পারে। AFC চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূল পর্বের যোগ্যতা অর্জনকারী ম্যাচে আল আরবিকে ৪-১ হারিয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। কোচ আন্তেনিও লোপেজ হাবাসের নজর এখন ডুরান্ডে। এফিয়ংকে আনার চেষ্টা চললেও ডুরান্ডে তাঁর খেলা অনিশ্চিত। চোট পাওয়া নাচো মনসালভোকেও দ্রুত বিদায় দেওয়ার কথা ভাবছে ক্লাব।
৫০ বছরের অপেক্ষা শেষ হবে? হকি বিশ্বকাপে কবে মুখোমুখি ভারত-পাকিস্তান?












Valuable information. Fortunate me I found your site accidentally, and I’m shocked why this accident didn’t took place in advance! I bookmarked it.