রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৫০ বছরের অপেক্ষা শেষ হবে? হকি বিশ্বকাপে কবে মুখোমুখি ভারত-পাকিস্তান?

Published on: August 13, 2026
Hockey World Cup 2026
---Advertisement---

৫০ বছরের অপেক্ষা কি এবার শেষ হবে? ১৯৭৫-এর পর আর বিশ্বকাপ হকির ট্রফি ঘরে তুলতে পারেনি ভারতের পুরুষ দল। (Hockey World Cup 2026) ১৫ অগস্ট থেকে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে শুরু হচ্ছে FIH Hockey World Cup 2026। একইসঙ্গে নামছে ভারতীয় মহিলা দলও। দুই দলই অপেক্ষার অবসান ঘটাতে নামবে।

পুরুষদের সামনে কঠিন লড়াই

হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারত পুরুষদের Pool D-তে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েলসের বিরুদ্ধে খেলবে। সব ম্যাচ আমস্টেলভিনের ওয়াজেনার স্টেডিয়ামে।

  • ওয়েলস – ১৫ অগস্ট বিকেল সাড়ে চারটে
  • ইংল্যান্ড – ১৭ অগস্ট সন্ধ্যা সাড়ে ছটায়
  • পাকিস্তান – ১৯ অগস্ট সন্ধ্যা ছটায়

Hockey World Cup 2026: অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল

মনপ্রীত সিং ৪১৭ ক্যাপ নিয়ে সবচেয়ে অভিজ্ঞ। আদিত্য অর্জুন লালাগের ক্যাপ মাত্র ১৩, ২৩ বছর বয়সে তিনিই কনিষ্ঠতম। বিশ্বকাপে অভিষেক হবে ৮ জনের। মনপ্রীত সিং ও হরদীপ সিং-এর এটি চতুর্থ বিশ্বকাপ উপস্থিতি।

Hockey World Cup 2026: মহিলাদের লক্ষ্য প্রথম পদক

সালিমা টেটের নেতৃত্বে ভারত Pool D-তে চীন, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড-এর বিরুদ্ধে খেলবে।

  • চিন – ১৬ অগস্ট বিকেল সাড়ে চারটে
  • সাউথ আফ্রিকা – ১৮ অগস্ট সন্ধ্যা সাড়ে ছটায়
  • ইংল্যান্ড – ২০ অগস্ট সন্ধ্যা সাড়ে ছটায়

বিশ্বকাপে ভারতের সেরা ফল ১৯৭৪-এর চতুর্থ স্থান; এবার লক্ষ্য প্রথম পদক।

অভিজ্ঞতার পাশে নতুন মুখ

সবিতা পুনিয়া ৩১৩ ক্যাপ নিয়ে সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়। সবিতা, নবনীত কৌর, নিক্কি প্রধান, নেহা ও লালরেমসিয়ামি-র এটি তৃতীয় বিশ্বকাপ। শিল্পী দাবাস ও ললথান্টলুয়াঙ্গি-র ক্যাপ ৫ করে, আর ১৮ বছর বয়সি সাক্ষী রানা কনিষ্ঠতম। (Hockey World Cup 2026) মোট ১১ জনের বিশ্বকাপ অভিষেক। তাঁদের মধ্যে ইশিকা চৌধুরী, সুনেলিতা টপ্পো, দীপিকা সোরেং, ঋতুজা দাদাসো পিসাল, বলজিৎ কৌর ও বিউটি ডাংডাং রয়েছেন।

Hockey World Cup 2026: নতুন ফরম্যাটে বাড়ছে চাপ

এবার ঐতিহ্যবাহী কোয়ার্টার-ফাইনাল নেই। পুলের প্রথম দুই দল যাবে ক্রসওভার চ্যাম্পিয়নশিপ পুলে, বাকিরা লোয়ার ক্লাসিফিকেশন গ্রুপে। এরপর প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে; একই পুলের দল ফের মুখোমুখি হলে আগের ফল বহাল থাকবে। ফলই ঠিক করবে সেমিফাইনালিস্ট ও পরবর্তী স্থানগুলো।

ব্রাজিল নাকি ASEAN কাপ? অবশেষে সিদ্ধান্ত জানাল AIFF


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

4 thoughts on “৫০ বছরের অপেক্ষা শেষ হবে? হকি বিশ্বকাপে কবে মুখোমুখি ভারত-পাকিস্তান?”

Leave a Comment