ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে ম্যাচ, নাকি FIFA-র নতুন ASEAN কাপ—কোনটাকে বেছে নেবে ভারত? অবশেষে সেই জল্পনার অবসান। (India-Brazil Friendly) FIFA ASEAN কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে AIFF। বদলে ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলের বিরুদ্ধে ফ্রেন্ডলিতে খেলবে ভারত। AIFF-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ PTI-কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
কেন ASEAN কাপ থেকে সরে গেল ভারত?
সত্যনারায়ণের বক্তব্য, একই সময়ে দু’টি প্রতিযোগিতা খেলা সম্ভব নয়। FIFA ASEAN কাপের আন্তর্জাতিক উইন্ডো ছিল ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর। সেখানে ডিভিশন ওয়ান, গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ASEAN অঞ্চলের বাইরের একমাত্র আমন্ত্রিত দল ছিল ভারত।
India-Brazil Friendly: সিদ্ধান্তটা কতটা লাভজনক?
প্রশ্ন উঠছে, FIFA-র রেজিস্টার্ড টুর্নামেন্ট ছেড়ে ব্রাজিলের বিরুদ্ধে ফ্রেন্ডলি বেছে নেওয়া কি ভারতীয় ফুটবলের পক্ষে সঠিক সিদ্ধান্ত? একদিকে প্রতিযোগিতামূলক ম্যাচ ও র্যাঙ্কিং পয়েন্টের সুযোগ হাতছাড়া হচ্ছে, অন্যদিকে বিশ্বমানের দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা মিলবে।
এবার নজর বিশ্বকাপের দলগুলিতে
২০২৭ AFC এশিয়ান কাপে জায়গা না পাওয়া ভারত এখন বিশ্বকাপে খেলা দলগুলির বিরুদ্ধে ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করতে চাইছে। রিপোর্ট অনুযায়ী, কেপ ভের্দে ও ইরানের সঙ্গেও ফ্রেন্ডলি নিয়ে আলোচনা চলছে।
(India-Brazil Friendly) তাই ব্রাজিল ম্যাচ শুধু তারকা-আকর্ষণ নয়, ভারতের ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রস্তুতিরও বড় পরীক্ষা হতে চলেছে।
কিয়ানের হ্যাটট্রিক, জোড়া হারের পর কামব্যাক মোহনবাগানের












1 thought on “ব্রাজিল নাকি ASEAN কাপ? অবশেষে সিদ্ধান্ত জানাল AIFF”