স্বাধাীনতা দিবস হোক বা প্রজাতন্ত্র দিবস। বা অন্য কোনও উৎসব। প্রতিবারই পুরীর সমুদ্র সৈকতে বালু শিল্পে তাক লাগান শিল্পী সুদর্শন পট্টনায়েক। এবারও এর অন্যথা হলো না। এবার ৮০ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে উৎসর্গ করলেন তাঁর আরও এক ভাস্কর্য। যা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সমুদ্র সৈকতের বুকে ফুটে উঠেছে বৈচিত্রের ছবি (sudarsan pattnaik)।
sudarsan pattnaik: স্বাধীনতা দিবসে বিশেষ বার্তা
ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে পুরীর সমুদ্র সৈকতে ৭ ফুট উচ্চতার একটি বালির ভাস্কর্য তৈরি করেন শিল্পী সুদর্শন পট্টনায়েক। এর মূল্য বার্তা “বৈচিত্র্যের মধ্যে ঐক্য”। বালির তৈরি এই ভাস্কর্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের জাতীয় পতাকা। তার উপরে লেখা ‘৮০’। এর দুপাশে রয়েছে দুটি ময়ূর। এদিন শিল্পী সুদর্শন পট্টনায়েকের ইনস্টিটিউটের ছা্ত্র-ছাত্রীরা তাঁকে এই ভাস্কর্য তৈরি করতে সাহায্য করেছে। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্বাধীনতা ও দেশপ্রেমের ভাবাবেগকে সামনে রেখে শিল্পী দেশবাসীকে একসঙ্গে মিলে একটি শক্তিশালী, শান্তিময় ও সমৃদ্ধ ভারত গড়ার আহ্বান জানান। তাঁর শিল্পকলা দেখতে সমুদ্রের ধারে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা (sudarsan pattnaik)।
এই ভাস্কর্যের ছবি নিজে সমাজমাধ্যমে শেয়ার করেছেন শিল্পী। ক্যাপশনে লেখেন, “ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি পুরীর সমুদ্র সৈকতে এই ভাস্কর্য তৈরি করেছি। স্বাধীনতা দিবস, বৈচিত্র্যের মধ্যে ঐক্য।”
পুরীর সমুদ্র সৈকতে পট্টনায়েকের এই শিল্পকর্মটি ভারতের ঐক্য, বৈচিত্র্যকে একত্রিত করে তুলেছে। জাতীয় পতাকার রঙ এবং ভারতের জাতীয় পাখির উপস্থিতি, সব মিলিয়ে এটি দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে তাঁর শিল্পকলা একত্রিত করেছে।













I like this web blog very much, Its a rattling nice office to read and incur information.