স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে বড়সড় মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। শনিবার শ্রীনগরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তাঁর দাবি, ২০১৯ সালে কেন্দ্র সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা এবং রাজ্যের মর্যাদা বাতিল না হলে, আজ PoK-এর মানুষও জম্মু-কাশ্মীরের সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে সরব হতেন।
এদিন PoK-এর বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের কষ্টের কথাও জানান ওমর। তাঁর বক্তব্য, সেখানে নিজেদের গণতান্ত্রিক অধিকার ও দাবির জন্য আন্দোলন করতে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন, আবার অনেককে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
ওমর (Omar Abdullah) বলেন, সীমান্তের ওপারে PoK-এর পরিস্থিতি দেখে তিনি আরও একবার বুঝতে পারছেন, ১৯৪৭ সালে তাঁর পূর্বপুরুষ এবং কাশ্মীরের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটিই সঠিক ছিল। সেই সময় পাকিস্তান থেকে আসা উপজাতীয় হামলাকারীদের বিরুদ্ধে কাশ্মীরের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং নিজেদের ভূখণ্ড রক্ষায় লড়াই করেছিলেন।
এই প্রসঙ্গে নিজের দাদু তথা জম্মু-কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী শেখ মহম্মদ আবদুল্লার কথাও স্মরণ করেন ওমর। তাঁর দাবি, ১৯৪৭ সালে ভারতীয় সেনা কাশ্মীরে পৌঁছনোর আগেই শেখ আবদুল্লার নেতৃত্বে স্থানীয় মানুষ পাকিস্তানি হামলাকারীদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন।
বিদেশের মাটিতে ভারতের তেরঙা, স্বাধীনতা দিবসে আলোয় বুর্জ খলিফা
তবে ওমরের (Omar Abdullah) এই মন্তব্যের পর রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিজেপির তরফে তাঁর বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আক্রমণ করা হয়েছে। জম্মু-কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা সুনীল শর্মার অভিযোগ, স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে রাজনীতি করা উচিত নয়। তাঁর মতে, এই দিনে মুখ্যমন্ত্রীর সরকারের কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা উচিত ছিল।
অন্যদিকে, ওমর আবদুল্লা স্পষ্ট করে দিয়েছেন, তাঁর সরকার জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। ২০১৯ সালের অগস্টে যে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক বিশেষ সুবিধাগুলি বাতিল করা হয়েছিল, সেগুলি পুনরুদ্ধারের পাশাপাশি জম্মু-কাশ্মীরকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।













[4040]Yakuza303: Login Resmi Situs Slot Gacor dan Casino Deposit Pulsa,Yakuza303 menyediakan akses login resmi untuk bermain slot gacor hari ini. Download APK sekarang dan nikmati kemudahan daftar casino deposit pulsa. Gabung yuk! visit: yakuza303
[2753]gold88 | Link Vào Mới Nhất và Hướng Dẫn Chơi Baccarat Online,gold88 cung cấp link truy cập an toàn, hỗ trợ tải app chính thức và hướng dẫn nạp tiền qua Momo nhanh chóng. Khám phá kho slot game hấp dẫn ngay hôm nay! visit: gold88
[54]Jupi | Link Vào Chính Thức – Tải App Và Cách Chơi Baccarat Online,Jupi cung cấp hướng dẫn chi tiết về luật chơi slot game và hỗ trợ nạp tiền casino qua Momo nhanh chóng. Truy cập ngay để trải nghiệm không gian giải trí đẳng cấp. visit: jupi