রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাকিস্তানে হামলার ছক? TTP র সঙ্গে যোগাযোগের অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার বাঙালি যুবক

Published on: August 15, 2026
Man Arrested Link with TTP
---Advertisement---

পাকিস্তান সমর্থিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে উত্তর ২৪ পরগনার এক যুবককে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করলো কর্নাটক পুলিশ। পুলিশের দাবি, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন ২৫ বছরের আসাফুল মালিক। এমনকি আফগানিস্তানে গিয়ে TTPর সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি।

২০২৫ থেকে বেঙ্গালুরুতে নিরাপত্তারক্ষীর কাজ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার নোয়াপাড়ার বাসিন্দা আসাফুল মালিক ২০২৫ সাল থেকে বেঙ্গালুরুর জিগানি শিল্পাঞ্চলের একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন। এপিসি সার্কল এলাকায় থাকতেন তিনি। কর্নাটক পুলিশের দাবি, অনলাইনে তাঁর কিছু সন্দেহজনক গতিবিধি নজরে আসে তদন্তকারীদের। এরপর বোম্মাসান্দ্রা শিল্পাঞ্চলে টহল দেওয়ার সময় পুলিশ তাঁর কথা জানতে পারে। সেই সূত্র ধরেই ওই এলাকায় তল্লাশি চালিয়ে গত ১১ অগস্ট আসাফুলকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। (Man Arrested Link with TTP)

পাকিস্তান সেনার বিরুদ্ধে ক্ষোভ, TTP সদস্যের সঙ্গে যোগাযোগ

তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে আসাফুল জানিয়েছেন, অনলাইনের মাধ্যমে জঙ্গি কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন তিনি। এরপরই TTP র সঙ্গে যোগাযোগ তৈরি হয় তাঁর। সমাজমাধ্যমে পাকিস্তানের মসজিদ ও সাধারণ মানুষের উপর সে দেশের সেনাবাহিনীর অত্যাচার নিয়ে সরবও ছিলেন আসাফুল। ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের সময় পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান নিয়েই ক্ষুব্ধ ছিলেন তিনি।

পুলিশের দাবি, ধৃতের মোবাইল ফোন থেকে বেশ কিছু মেসেজ ও ভয়েস রেকর্ডিং উদ্ধার করেছেন তদন্তকারীরা। তাঁদের তথ্য অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে ইমরান হায়দার নামে এক ব্যক্তির সঙ্গে আসাফুলের যোগাযোগ হয়। তদন্তকারীদের সন্দেহ, ওই ব্যক্তি আফগানিস্তানে থাকা TTP র সঙ্গে যুক্ত। পুলিশের সন্দেহ পাকিস্তান সেনার বিরুদ্ধে হামলার বিষয়ে ওই ব্যক্তির সঙ্গেই আসাফুলের কথোপকথন হয়েছিল।

রাজ্যের মর্যাদা কেড়ে না নিলে PoK আজ কাশ্মীরের অংশ হতো, দাবি ওমর আবদুল্লার

পুলিশের আরও দাবি, TTP র সঙ্গে যোগাযোগ আরও ঘনিষ্ঠ করার উদ্দেশ্যে আফগানিস্তান যাওয়ার পরিকল্পনাও করেছিলেন আসাফুল। সেই লক্ষ্যে পাসপোর্ট তৈরি এবং ভিসার জন্য আবেদনও করেছিলেন তিনি। তবে জেরায় আসাফুল জানিয়েছেন, পরে আর্থিক সমস্যার কারণে সেই পরিকল্পনা বাতিল করেন তিনি। (Man Arrested Link with TTP)

এই ঘটনার তদন্তে শনিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় আসাফুলের বাড়িতেও তল্লাশি চালায় কর্নাটক পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ। বর্তমানে তাঁর অনলাইন যোগাযোগ, বিদেশযাত্রার প্রস্তুতি এবং TTP র সঙ্গে কথোপকথনগুলি খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তা জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “পাকিস্তানে হামলার ছক? TTP র সঙ্গে যোগাযোগের অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার বাঙালি যুবক”

  1. Hi, i believe that i noticed you visited my web site thus i came to “return the want”.I’m attempting to in finding issues to improve my site!I suppose its good enough to use a few of your concepts!!

    Reply
  2. [1558]Spobet | Link Vào Chính Thức và Hướng Dẫn Chơi Baccarat Online,Spobet cung cấp link truy cập chính thức và an toàn. Hỗ trợ tải app apk nhanh chóng cùng hướng dẫn nạp tiền casino qua Momo tiện lợi. Truy cập ngay để trải nghiệm! visit: spobet

    Reply

Leave a Comment