মঞ্চে দাঁড়িয়ে হাতে সম্মান। চোখে জল। আবেগ সামলাতে গিয়ে চোখের জল মুছলেন রানী মুখার্জী । অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুক্রবারের সেই মুহূর্ত হয়ে উঠল অভিনেত্রীর দীর্ঘ কেরিয়ারের এক অন্যতম বিশেষ অধ্যায়। La Trobex University তাঁকে সম্মানিত করল Honorary Doctor of Letters বা সাম্মানিক ডক্টরেট দিয়ে। (Rani Mukerji)
Indian Film Festival of Melbourne (IFFM) 2026-এর অনুষ্ঠানের অংশ হিসাবেই Federation Square-এ এই বিশেষ সম্মান দেওয়া হয়। রানী হলেন দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি La Trobe University-র এই সর্বোচ্চ সম্মান পেলেন। এর আগে ২০১৯ সালে শাহরুখ খানকে সিনেমা ও সমাজসেবায় অবদানের জন্য সাম্মানিক ডক্টরেট দিয়েছিল বিশ্ববিদ্যালয়। (Rani Mukerji)
তিন দশকের অভিনয় জীবনের স্বীকৃতি
শুধু ডক্টরেট নয়। IFFM-এ অভিনয়ে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মানও পান রানী মুখার্জী । প্রায় তিন দশকের কেরিয়ারে তাঁর অভিনীত একাধিক চরিত্র দর্শকের মনে জায়গা করে নিয়েছে। ‘Black’, ‘Mardaani’, ‘Hichki’, ‘Mrs Chatterjee vs Norway’-এর মতো ছবিতে নারী, শিশু, সামাজিক বৈষম্য এবং নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। (Rani Mukerji)
La Trobe University-র চান্সলোর জন ব্রাম্বয় এও বলেন, রানির কাজ শুধুমাত্র বিনোদনের মধ্যে আটকে থাকেনি। তাঁর ছবি সামাজিক ন্যায়, সমতা এবং সকলকে সঙ্গে নিয়ে চলার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা তৈরি করেছে।
‘সিনেমাই ছিল আমার পথ’
সম্মান গ্রহণ করে আবেগপ্রবণ রানী বলেন, ছোটবেলায় পরিবারের পাশাপাশি দেশকে গর্বিত করার ইচ্ছা ছিল তাঁর। কীভাবে তা করবেন জানতেন না। তবে ভালো কিছু করার চেষ্টা করলে বাবা-মা খুশি হবেন, এটা জানতেন। শেষ পর্যন্ত সিনেমাই হয়ে ওঠে সেই পথ। (Rani Mukerji)
রানী জানান, কেরিয়ারের শুরু থেকেই তিনি ঝুঁকি নিয়ে এমন গল্প বেছে নিয়েছেন, যা তাঁকে ভিতর থেকে নাড়া দিয়েছে। তাঁর লক্ষ্য ছিল এমন চরিত্র ও গল্প তুলে ধরা, যা মানুষকে ভাবাবে এবং বিশেষ করে মেয়েদের ও মহিলাদের শক্তি তুলে ধরবে।
‘এই সম্মান শুধু আমার নয়’
রানীর কথায়, সিনেমা মানুষের মন বদলাতে পারে। বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে বোঝাপড়াও তৈরি করতে পারে। একজন শিল্পীর দায়িত্ব শুধু অভিনয়েই শেষ হয় না। শিল্পীরা নিজেদের অজান্তেই দেশের সংস্কৃতির দূত হয়ে ওঠেন। (Rani Mukerji)
সম্মান গ্রহণের সময় রানী বলেন, তিনি শুধু অভিনেত্রী হিসেবে নয়, একজন ভারতীয় হিসাবেও এই সম্মান গর্বের সঙ্গে গ্রহণ করছেন। অস্ট্রেলিয়ায় ভারতীয় সংস্কৃতি ও সিনেমার এমন স্বীকৃতি তাঁর কাছে অত্যন্ত আবেগের।
IFFM 2026 চলছে ১৩ থেকে ২৩ অগস্ট পর্যন্ত। এই উৎসবে ভারতীয় সিনেমা ও শিল্পীদের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হচ্ছে। (Rani Mukerji)
আরও পড়ুন :- ৫১ বছর বয়সেও সিঙ্গেল, কেন বিয়ে করেননি? মুখ খুললেন অমিশা পটেল













I would like to thnkx for the efforts you have put in writing this blog. I am hoping the same high-grade blog post from you in the upcoming as well. In fact your creative writing abilities has inspired me to get my own blog now. Really the blogging is spreading its wings quickly. Your write up is a good example of it.