রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৫১ বছর বয়সেও সিঙ্গেল, কেন বিয়ে করেননি? মুখ খুললেন অমিশা পটেল

Published on: August 7, 2026
---Advertisement---

অভিনেত্রী অমিশা পটেল আপাতত বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। সম্প্রতি X-এ #AskAmy Session-এ এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, তিনি কবে বিয়ে করবেন। সেই প্রশ্নের উত্তরে অমিশা স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিয়ে করবেন না। তাঁর কথায়, তিনি একা থাকতেই খুব খুশি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের ভালোবাসায় তাঁর জীবন পূর্ণ। তাই এমন কাউকে জীবনে আনতে চান না, যিনি সেই সম্পর্কগুলির ভারসাম্য বদলে দিতে পারেন। (Ameesha Patel)

কেরিয়ারের জন্য ছেড়েছিলেন ভালোবাসা

অমিশা এর আগেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। রণবীর আলাহবাদিয়ার ইউটিউব পডকাস্টে তিনি জানান, অভিনয় জগতে আসার আগে তাঁর একটি গুরুতর সম্পর্ক ছিল। দক্ষিণ মুম্বইয়ের একটি প্রভাবশালী শিল্পপতি পরিবারের সদস্য ছিলেন সেই ব্যক্তি। দুই পরিবারের সামাজিক ও শিক্ষাগত পটভূমিও একরকম ছিল। কিন্তু তিনি সিনেমায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তাঁর সঙ্গী তা মেনে নিতে পারেননি। প্রকাশ্য জীবনে থাকা কোনও মানুষকে তিনি সঙ্গী হিসেবে চাননি। সেই কারণেই অমিশা শেষ পর্যন্ত ভালোবাসার বদলে নিজের কেরিয়ারকে বেছে নেন। (Ameesha Patel)

সঠিক মানুষ পেলে বদলাতে পারে সিদ্ধান্ত

তবে বিয়ের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেননি অভিনেত্রী। তাঁর কথায়, যোগ্য মানুষ জীবনে এলে তিনি বিয়ের কথা অবশ্যই ভাববেন। এখনও বিভিন্ন প্রতিষ্ঠিত পরিবারের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসে বলেও জানান। এমনকি তাঁর থেকে অনেক কম বয়সিরাও ডেটে যাওয়ার প্রস্তাব দেন। তবে অমিশার মতে, বয়স নয়, মানসিক পরিণতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, অনেক বেশি বয়সের মানুষের মধ্যেও প্রয়োজনীয় পরিণত ভাবের অভাব তিনি দেখেছেন। (Ameesha Patel)

প্রসঙ্গত, অমিশা পটেলের নাম অতীতে একাধিক ব্যক্তির সঙ্গে জড়ালেও, চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে তাঁর সম্পর্কই সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল। (Ameesha Patel)

আরও পড়ুন :- ৭ হাজার মুক্তো, ৬০০ ঘণ্টার পরিশ্রম! সামনে এল ঐশ্বর্যার ‘কান’ লুক


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment