ভারত থেকে আমেরিকায় ফিরলেও ভারতীয় খাবারের স্বাদ ভুলতে পারছেন না বিদেশি গায়ক নিক জোনাস। স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মেয়ে মালতী মেরির সঙ্গে সম্প্রতি ভারত সফর করেছিলেন তিনি। সফর শেষ করে দেশে ফেরার পরেও ভারতীয় খাবারের প্রতি তাঁর ভালোবাসা ধরা পড়ল। ভাই জো জোনাসের সঙ্গে একটি ভারতীয় রেস্তরাঁয় গিয়ে নানা পদ খেলেন নিক।
গত সপ্তাহে জোনাস ব্রাদার্স ট্যুর নিয়ে ব্যস্ত ছিলেন নিক ও জো। সেই ব্যস্ততার মধ্যেই তাঁরা যান টরন্টোর ইয়র্কভিল এলাকার ভারতীয় রেস্তরাঁ ‘Adrak Yorkville’-এ। সেখানে দুই ভাইয়ের জন্য সাজানো হয়েছিল ভারতীয় খাবারের বিশাল আয়োজন। নিক সেই খাবারের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘Stuff’। (Nick Jonas Indian Food)
পছন্দের তালিকায় নানা ভারতীয় পদ
রেস্তরাঁর তরফে জানানো হয়েছে, নিক এবং জো সেখানে নিয়মিত যান। তাঁদের পছন্দের খাবারের তালিকায় ছিল রানি কচুরি, অনিয়ন ভাজিয়া, রয়্যাল পিস্তা ল্যাম্ব চপ, মুর্গ মাখানি এবং পাপড় কি টোকরি। দুই ভাইয়ের ফের রেস্তরাঁয় আসায় খুশি কর্তৃপক্ষও। (Nick Jonas Indian Food)
নিকের পছন্দ পনির
ভারতীয় খাবারের প্রতি নিকের ভালোবাসা অবশ্য নতুন নয়। এক সাক্ষাৎকারে নিজের পছন্দের ভারতীয় খাবারের তালিকা জানিয়েছিলেন তিনি। সেখানে ছিল বাটার চিকেন, পনির, সাগ পনির, মশলা পনির, রায়তা, নান এবং চিকেন বিরিয়ানি। নিক জানিয়েছিলেন, তাঁরা সাধারণত বেশি খাবার অর্ডার করেন। (Nick Jonas Indian Food)
তবে খাবারের সঙ্গে একটি জিনিস অবশ্যই চান নিক। তা হল আচার। তাঁর কথায়, ভারতীয় খাবারের সঙ্গে আচার থাকতেই হবে।
আর সবকিছুর মধ্যে নিকের সবচেয়ে পছন্দের খাবার পনির। ‘Today Magazine’-কে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে প্রিয় ভারতীয় খাবার হিসেবে পনিরের নাম নিয়েছিলেন তিনি। মজা করে নিজেকে ‘Paneer Guy’ বলেও পরিচয় দিয়েছিলেন নিক। (Nick Jonas Indian Food)
আরও পড়ুন :- ৫১ বছর বয়সেও সিঙ্গেল, কেন বিয়ে করেননি? মুখ খুললেন অমিশা পটেল












