রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রেস্তরাঁর সংষ্কৃতিতে মুগ্ধ শাহরুখ, ‘বাংলোকে’ মন্দিরের সঙ্গে তুলনা

Published on: August 9, 2026
---Advertisement---

নিউ ইয়র্কে শেফ বিকাশ খান্নার রেস্তরাঁ ‘বাংলো’-তে গিয়ে মুগ্ধ হয়েছিলেন শাহরুখ খান। শুধু খাবারের জায়গা হিসেবে নয়, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার কারণে রেস্তরাঁটিকে মন্দিরের সঙ্গে তুলনা করেছিলেন অভিনেতা। সম্প্রতি শেখর সুমনের অনুষ্ঠান ‘শেখর টুনাইট’-এ শাহরুখের সেই মন্তব্যের কথা তুলে ধরেছেন বিকাশ। (Shah Rukh Khan)

‘মন্দিরে ঢোকার মতো মনে হয়েছিল’

বিকাশ জানান, শাহরুখ তাঁকে জানিয়েছিলেন, বিশ্বের বহু রেস্তরাঁয় গিয়েছেন তিনি। কিন্তু সেগুলিকে তাঁর কাছে অনেক সময় শুধু ব্যবসার জায়গা বলেই মনে হয়েছে। বাংলোতে এসে তাঁর মনে হয়েছিল যেন কোনও মন্দিরে প্রবেশ করেছেন। রেস্তোরাঁটির মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, বাবা-মা এবং পূর্বপুরুষদের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা তাঁকে মুগ্ধ করেছিল। (Shah Rukh Khan)

শাহরুখের সেই কথা আজও মনে রেখেছেন বিকাশ। ২০২৪ সালে অভিনেতার বাংলো সফরের একটি ব্যক্তিগত স্মৃতিও সমাজমাধ্যমে জানিয়েছিলেন তিনি।

ভারতীয় খাবারের টানে রেস্তরাঁয় নিক জোনাস, পছন্দের তালিকায় কী কী?

‘বাংলো আমাদের প্রতিনিধিত্ব করে’

বিকাশ জানান, রেস্তোরাঁয় গিয়ে শাহরুখ তাঁকে পাশে বসতে বলেছিলেন। তাঁদের মধ্যে দীর্ঘ সময় কথা হয়। নিজের ছোটবেলার কথা বলতে গিয়ে বিকাশ জানান, বোনের সঙ্গে তিনি প্রতিদিন সিনেমা দেখতে যেতেন। শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ও দেখেছিলেন বহুবার।

শাহরুখের ব্যবহার, ধৈর্য, আত্মবিশ্বাস ও সহানুভূতিতে মুগ্ধ হয়েছিলেন বিকাশ। অভিনেতা তাঁর হাত ধরে বলেছিলেন, ‘বাংলো আমাদের, আমাদের বাবা-মা, পূর্বপুরুষ এবং ভারতের প্রতিনিধিত্ব করে।’ এই কথা বিকাশের কাছে বিশেষ আবেগের হয়ে রয়েছে। (Shah Rukh Khan)

তারকাদের নিয়মিত যাওয়া বাংলোয়

শাহরুখ ছাড়াও রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বাংলোয় গিয়ে ‘ধুরন্ধর’-এর সাফল্য উদযাপন করেছেন। প্রিয়াঙ্কা চোপড়াও মেয়ে মালতী মেরি ও বন্ধুদের সঙ্গে সেখানে গিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে বাংলোয় খেতে গিয়েছিলেন অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে রেস্তরাঁয় যান নীল প্যাট্রিক হ্যারিস। তিনিও খাবারের প্রশংসা করেন। (Shah Rukh Khan)

বড় পর্দায় ফিরছেন শাহরুখ

এদিকে শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’-এর মুক্তির অপেক্ষা চলছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত ও আরশাদ ওয়ারসি। চলতি বছরের বড়দিনে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। (Shah Rukh Khan)

আরও পড়ুন :- ২.২৩ লক্ষ টাকার দাগ লাগা শার্ট! চর্চায় প্রাডার নতুন ‘ফ্যাশন’


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment