রেড কার্পেটে সাধারণত তারকাদের ঘিরে থাকে ক্যামেরার ঝলকানি, ভক্তদের ভিড় আর সেলফি তোলার আবদার। কিন্তু এবার সেই রেড কার্পেটেই এমন এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলেন অভিনেত্রী নিকিতা রাওয়াল, যা দেখে রীতিমতো অস্বস্তিতে পড়লেন তিনি। এক মহিলা ভক্ত আচমকাই তাঁকে ঠোঁটে চুমু দিয়ে বসেন। আর সেই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই নজর কেড়েছে নেটদুনিয়ায়।
ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠানের রেড কার্পেটে। অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মতোই রেড কার্পেটে দাঁড়িয়ে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন নিকিতা। সেই সময় এক মহিলা ভক্ত তাঁর কাছে এসে সেলফি তোলার আবদার করেন। নিকিতাও স্বাভাবিকভাবেই রাজি হয়ে যান। দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন। তখনও পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল। (Viral Video)
কিন্তু এরপরই আচমকা বদলে যায় পরিস্থিতি। সেলফি তোলার পর ওই মহিলা ভক্ত প্রথমে নিকিতার গালে চুমু দেন। তারপর কোনও রকম অনুমতি ছাড়াই তাঁকে টেনে নিয়ে ঠোঁটে চুমু দিয়ে বসেন। আচমকা এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চমকে যান অভিনেত্রী। তাঁকে ওই ভক্তকে থামানোর চেষ্টাও করতে দেখা যায়।
কিন্তু তাতেও থামেননি ওই মহিলা। তিনি নিকিতাকে ধরে রেখেই ওই আচরণ চালিয়ে যান। পুরো ঘটনায় অভিনেত্রীকে বেশ অস্বস্তিতে এবং বিব্রত দেখাচ্ছিল। শেষ পর্যন্ত ওই ভক্ত চলে যাওয়ার আগে ফের নিকিতার গালে চুমু দেন। আর পুরো ঘটনাটাই তখন পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হচ্ছিল। (Viral Video)
এই ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকেই ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, কোনও তারকার ব্যক্তিগত পরিসরে তাঁর অনুমতি ছাড়া এভাবে প্রবেশ করা কতটা অস্বস্তিকর হতে পারে, তা নিয়েই প্রশ্ন উঠছে।
ভারতীয় খাবারের টানে রেস্তরাঁয় নিক জোনাস, পছন্দের তালিকায় কী কী?
উল্লেখ্য, হিন্দি এবং দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ করেছেন নিকিতা রাওয়াল। বলিউডে তাঁর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ছবি। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘গরম মশালা’, ‘কিউট কামিনা’-র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ২০১২ সালে তেলুগু সিনেমাতেও পা রাখেন নিকিতা। আগামী দিনে তাঁকে দেখা যাবে ‘রোটি কাপড়া অর রোম্যান্স’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আরশাদ ওয়ারসি এবং চাঙ্কি পাণ্ডের মতো অভিনেতারা। (Viral Video)
তবে নতুন ছবির খবরের পাশাপাশি আপাতত রেড কার্পেটে ওই অপ্রত্যাশিত মুহূর্তই নিকিতা রাওয়ালকে ঘিরে চর্চার কেন্দ্রবিন্দু।











