রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বালিতে হঠাৎ দেখায় জার্মান তরুণীর সঙ্গে প্রেম, এবার বিয়ের পথে ইউটিউবার অভিনব

Published on: August 7, 2026
Viral Youtuber Couple
---Advertisement---

বেড়াতে গিয়ে কখনও কখনও এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, যাঁরা পরবর্তীতে জীবনেরই গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। হায়দ্রাবাদের ইউটিউবার অভিনব রেড্ডি ও জার্মান পর্যটক সাফিরার গল্পও অনেকটা তেমনই। ইন্দোনেশিয়ার বালিতে হঠাৎ দেখা থেকে তারপর সেই পরিচয় থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর ভালোবাসা- আর এখন বিয়ের প্রস্তুতি। আর তাঁদের এই ভিন্ন সংস্কৃতির প্রেমের গল্পই এখন সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে।

Viral Youtuber Couple: বালিতে প্রথম দেখা

অনলাইনে ‘অভি হানি’ নামে পরিচিত অভিনব রেড্ডি ভ্রমণের জন্য বালিতে গিয়েছিলেন। সেখানেই জার্মান পর্যটক সাফিরার সঙ্গে তাঁর প্রথম দেখা। প্রথমে দু’জনের মধ্যে সাধারণ কথাবার্তা ও বন্ধুত্বই হয়েছিল। কিন্তু সময় কাটানোর সঙ্গে সঙ্গে তাঁরা একে অপরের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন।ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন জীবনযাপন সত্ত্বেও দু’জনের মধ্যে বেশ কিছু বিষয়ে মিল খুঁজে পান তাঁরা। সেই বন্ধুত্বই ধীরে ধীরে গভীর সম্পর্কে পরিণত হয়।

বালি থেকে জার্মানির গ্রামে

সম্পর্ক আরও গভীর হওয়ার পর সাফিরা অভিনবকে নিজের শহর ও গ্রামের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করে জার্মানিতে পৌঁছন অভিনব। সেখানে গিয়ে সাফিরার পরিবার ও তাঁদের জীবনযাপনকে কাছ থেকে দেখেন তিনি।

জার্মানির সেই গ্রামীণ পরিবেশ অভিনবকে বিশেষভাবে মুগ্ধ করে। শহুরে জীবনের ব্যস্ততার বাইরে শান্ত, নিরিবিলি পরিবেশ এবং পরিবারের উষ্ণ আতিথেয়তা তাঁর ভালো লাগে। সেই সফরের নানা মুহূর্ত তিনি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।

সাফিরার পরিবারে ও অতিথ্যে মুগ্ধ অভিনব

অভিনবের জার্মানি সফরের অন্যতম আকর্ষণ ছিল সাফিরাদের বাড়ি। বড় কাঠের তৈরি ওই বাড়িটি নাকি সাফিরার বাবা তৈরি করেছিলেন। বাড়িটির পুরনো ধাঁচের স্থাপত্য, কাঠের তৈরি বিভিন্ন অংশ, রান্নার ব্যবস্থা এবং খাবার সংরক্ষণের জায়গা দেখে মুগ্ধ হন অভিনব। বিশেষ করে পুরনো দিনের স্টোভ এবং বাড়ির ঐতিহ্যবাহী অভ্যন্তরীণ সাজসজ্জা তাঁর নজর কাড়ে। শুধু বাড়ি দেখা নয়, সেখানকার পারিবারিক জীবন ও স্থানীয় সংস্কৃতির সঙ্গেও নিজেকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।

জার্মানিতে থাকাকালীন অভিনব ও সাফিরা একসঙ্গে গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। তাঁরা স্থানীয় হ্রদে সাঁতার কাটেন এবং আশপাশের জঙ্গলে হাঁটেন। ভ্রমণের পাশাপাশি নিজেদের শৈশব, স্কুলজীবন, পরিবার এবং দুই দেশের সংস্কৃতি নিয়েও তাঁদের মধ্যে নানা আলোচনা হয়। (Viral Youtuber Couple)

এই কথোপকথনের সময়ে সাফিরা তাঁর ছোটবেলার একটি ভয়ঙ্কর ঘটনার কথাও জানান। ছোটবেলায় একটি গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর বিপদে পড়েছিলেন তিনি। পরিস্থিতি এতটাই সংকটজনক ছিল যে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে উদ্ধার করতে হয়েছিল বলে জানান সাফিরা।

৫১ বছর বয়সেও সিঙ্গেল, কেন বিয়ে করেননি? মুখ খুললেন অমিশা পটেল

শুধু প্রেমের গল্প নয়, দুই সংস্কৃতিরও বন্ধন

অভিনব ও সাফিরার ভিডিয়োগুলির জনপ্রিয়তার অন্যতম কারণ তাঁদের সম্পর্কের পাশাপাশি দুই ভিন্ন সংস্কৃতির জীবনযাত্রার পার্থক্য ও মিল। ভারতীয় ও জার্মান সমাজের দৈনন্দিন জীবন, পারিবারিক পরিবেশ, স্কুলজীবন এবং গ্রামীণ সংস্কৃতি নিয়ে তাঁদের কথাবার্তা দর্শকদের আগ্রহ তৈরি করেছে।

অভিনবের ভিডিয়োতে জার্মান গ্রামের শান্ত পরিবেশ ও সাফিরার পরিবারের আতিথেয়তা যেমন উঠে এসেছে, তেমনই দু’জনের ব্যক্তিগত স্মৃতিও জায়গা পেয়েছে। ফলে এটি শুধুমাত্র একটি ট্রাভেল ভ্লগ না হয়ে ধীরে ধীরে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের গল্পও হয়ে উঠেছে।

বন্ধুত্ব থেকে এবার বিয়ের পথে

অনলাইনে প্রকাশিত ভিডিয়ো ও প্রতিবেদন অনুযায়ী, অভিনব ও সাফিরা এখন বাগদত্তা। অর্থাৎ বালিতে শুরু হওয়া সেই আকস্মিক পরিচয় এবার তাঁদের বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।তাঁদের সম্পর্কের এই নতুন অধ্যায় ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষের নজর কেড়েছে। দর্শকদের একাংশ তাঁদের সম্পর্কের গভীরতা, বোঝাপড়া এবং একে অপরের সংস্কৃতিকে সম্মান করার বিষয়টির প্রশংসা করছেন। (Viral Youtuber Couple)

নেটদুনিয়ায় কেন এত জনপ্রিয় তাঁদের গল্প?

অভিনব ও সাফিরার গল্পের বিশেষত্ব শুধু ভারতীয় যুবক ও জার্মান তরুণীর প্রেমে নয়। তাঁদের গল্প দেখাচ্ছে, ভ্রমণের মতো একটি সাধারণ অভিজ্ঞতা কীভাবে সম্পূর্ণ ভিন্ন দুই দেশের মানুষকে কাছাকাছি নিয়ে আসতে পারে। বালিতে একটি সাধারণ কথোপকথন থেকে শুরু হওয়া পরিচয়, জার্মানির প্রত্যন্ত গ্রামে একসঙ্গে সময় কাটানো এবং শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত— এই পুরো যাত্রাটিই এখন তাঁদের সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের কাছে আকর্ষণের বিষয়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment