রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঘূর্ণিঝড় নয়, অতি গভীর নিম্নচাপ, কবে উপকূলে প্রবেশ, কী বলছে পূর্বাভাস?

Published on: September 22, 2026
Weather Update
---Advertisement---

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ নিয়ে গত কয়েকদিন ধরেই নজর ছিল আবহাওয়া দফতরের। তবে আপাতত এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না। বরং গভীর নিম্নচাপ হিসেবেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস দিয়েছে ভারতের মৌসম ভবন। মঙ্গলবার ফের এই সিস্টেমের অবস্থান ও গতিপথ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Update: কোথায় রয়েছে নিম্নচাপ?

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সকালে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে গভীর নিম্নচাপটি। প্রতি ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার গতিতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে সেটি।বর্তমানে নিম্নচাপটি ওডিশার গোপালপুর থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে। পুরী থেকে এর দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ২৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং বিশাখাপত্তনম থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ।

আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে যেতে আরও শক্তিশালী হবে সিস্টেমটি। পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরই এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।তবে আপাতত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনও পূর্বাভাস নেই। অর্থাৎ, বঙ্গোপসাগরের এই সিস্টেমটি ‘ঘূর্ণিঝড় অর্ণব’ হিসেবে উপকূলে ঢোকার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

SFI-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ভাঙড় কলেজে, ছাত্র গ্রেফতারে মঙ্গলবারও চলল প্রতিবাদ

২৩-২৪ সেপ্টেম্বর উপকূলে প্রবেশের সম্ভাবনা

এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অতি গভীর নিম্নচাপ হিসেবে উপকূলের দিকে এগোবে সিস্টেমটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে অতি গভীর নিম্নচাপ হিসেবেই ওড়িশার উপকূল অতিক্রম করতে পারে এটি। (Weather Update)

বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে সিস্টেমটির স্থলভাগে প্রবেশের জোরালো সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েক ঘণ্টায় এর গতিপথ ও শক্তির উপর আরও নজর থাকবে আবহাওয়া দফতরের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now