রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হাতে ১৬ টনের ভারী ট্রাকের স্টিয়ারিং, এয়ার হোস্টেস থেকে ট্রাক চালক, কীভাবে স্বপ্নপূরণ নেহার?

Published on: September 22, 2026
---Advertisement---

হাতে ১৬ টনের ভারী ট্রাকের স্টিয়ারিং। ছেলেবেলা থেকেই সেই স্বপ্ন তাড়া করে বেড়াতো তাঁকে। বাবাকে গাড়ি চালাতে দেখতে দেখতে তাঁর বড় হওয়া। ভেবেছিলেন তিনিও ট্রাক চালাবেন। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ম্লান হলো স্বপ্ন। পা বাড়ালেন উড়ানের দিকে। তবে বেশি দিন নয়, মনের সুপ্তবাসবাকেই বেশি গুরুত্ব দিলেন। হিমাচল প্রদেশের মান্ডির বাসিন্দা নেহা ঠাকুর। মাত্র ২৫ বছর বয়সে এয়ার হোস্টেসের প্রশিক্ষণ ছেড়ে ট্রাক চালানোকেই নিজের পেশা হিসাবে ধরে নিলেন। আর তাঁর সেই ট্রাক চালানোর ভিডিয়ো ভাইরাল হয় সমাজমাধ্যমে। এই ভিডিয়োর মাধ্যমে তাঁর ছেলেবেলা থেকে বড় হওয়ার স্মৃতিচারণা করতে দেখা দেখে তাঁকে। একই সঙ্গে, একজন জনপ্রিয় ‘ট্রাক ভ্লগার’ হিসেবে সমাজমাধ্যমে পরিচিতি লাভ করেছেন (himachals neha thakur)।

himachals neha thakur: ছোট থেকেই ট্রাকের প্রতি ভালবাসা নেহার

হিমাচলের মান্ডি জেলার কুদলা গ্রামের বাসিন্দা নেহার বাবা রাজেশ ঠাকুর দীর্ঘদিন ধরে ট্রাক চালক হিসেবে কাজ করছেন। ছোটবেলা থেকেই বাবার ট্রাকের প্রতি নেহার এক অদ্ভুত আকর্ষণ ছিল, এমনকি মাঝেমধ্যে তিনি বাবার ট্রাকে করেই স্কুলে যেতেন। আর আজ সেই ট্রাকই তাঁর পরিচয় এবং স্বপ্নের উড়ান হয়ে উঠেছে। কিন্তু তিনি শুধু বড় বড় হাইওয়েতে ট্রাক পৌঁছতে পটু নন। আকাশপথেও নিজের ছাপ রেখেছেন নেহা। এয়ার হোস্টেস হওয়ার স্বপ্নও দেখতেন, যার জন্য চণ্ডীগড়ে প্রশিক্ষণ নেন কিছুদিন। তবে তাঁর ভাগ্য হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল।

গ্র্যাজুয়েশন শেষ করার পর নেহা এয়ার হোস্টেস হওয়ার স্বপ্ন নিয়ে চণ্ডীগড়ে প্রশিক্ষণ নেন এবং এভিয়েশন সেক্টরে কাজও শুরু করেন। কিন্তু কোভিডের সময় তিনি চাকরি হারান। চাকরি হারিয়ে ঘরে ফিরে বসে থাকেননি তিনি। ২০২২ সাল থেকে তাঁর বাবার গাড়ির ব্যবসায় সাহায্য করতে শুরু করেন। বাবার পূর্ণ সমর্থনে তিনি ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি ১৬ টনের টাটা ট্রাক নিয়ে হিমাচলের দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে যাতায়াত করেন।

হাইওয়েতে গাড়ি চালানোর পাশাপাশি নেহা তার কেবিনে ক্যামেরা বসিয়ে প্রতিদিনের জীবন, পাহাড়ি রাস্তা ও চড়াই-উতরাইয়ের অভিজ্ঞতা ভ্লগ আকারে সমাজমাধ্যমে শেয়ার করতে শুরু করেন। তার এই সাদামাটা ও রোমাঞ্চকর জীবনযাপন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে এবং ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ মানুষের প্রশংসা কুড়িয়েছেন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “হাতে ১৬ টনের ভারী ট্রাকের স্টিয়ারিং, এয়ার হোস্টেস থেকে ট্রাক চালক, কীভাবে স্বপ্নপূরণ নেহার?”

Comments are closed.