রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সলমনের মন্তব্যের পর হুঁশ ফিরল, ক্যাটরিনার কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানি RJ

Published on: September 22, 2026
---Advertisement---

ক্যাটরিনা কাইফকে নিয়ে করা মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন পাকিস্তানের RJ-ইনফ্লুয়েন্সার এজাজ ওয়ারিস। অভিনেত্রীর চেহারা ও প্রেগনেন্সির পর ওজন নিয়ে করা তাঁর আগের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গেই এবার সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করলেন তিনি। তাঁর ক্ষমা চাওয়ার নেপথ্যে রয়েছে সলমন খানের মন্তব্য। সম্প্রতি ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’-এর পর্বে ক্যাটরিনার পাশে দাঁড়ান সলমন। সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে নেতিবাচক মন্তব্য এবং ট্রোলিংয়ের সমালোচনা করেন তিনি। ক্যাটরিনার প্রসবের পর ওজন নিয়েও যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা নিয়েও আপত্তি জানান অভিনেতা।(Katrina Kaif)

ক্যাটরিনাকে নিয়ে কী বলেছিলেন এজাজ?

কিছু দিন আগে মুম্বইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ক্যাটরিনার উপস্থিতির একটি ভিডিয়ো নিয়ে মন্তব্য করেছিলেন এজাজ। তাঁর কথায় ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনাও শুরু হয়। এর পরেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ক্ষমা চেয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন এজাজ। সেখানে তিনি বলেন, সলমন ‘বিগ বস’-এ তাঁর মন্তব্যের কথা উল্লেখ করার পর বিষয়টি নিয়ে তিনি নতুন করে ভাবেন। বুঝতে পারেন, তাঁর কথায় ক্যাটরিনা এবং তাঁর অনুরাগীরা কষ্ট পেয়ে থাকতে পারেন। (Katrina Kaif)

‘আমার উদ্দেশ্য বডি শেমিং ছিল না’

এজাজ জানান, তাঁর কথার জন্য ক্যাটরিনার কাছে আন্তরিক ভাবে ক্ষমা চাইছেন। একইসঙ্গে সলমন খান এবং যাঁরা তাঁর মন্তব্যে আঘাত পেয়েছেন, তাঁদের কাছেও দুঃখপ্রকাশ করেন তিনি। (Katrina Kaif)

RJ-ইনফ্লুয়েন্সারের দাবি, ভিডিয়োর ‘হুক’ তৈরি করতে গিয়ে তিনি বিষয়টিকে মজার ছলে বলেছিলেন। কিন্তু তাঁর কথার প্রভাব যে অন্য রকম হয়েছে, তা পরে বুঝতে পেরেছেন। তাঁর কথায়, তিনি সলমন এবং ক্যাটরিনা দু’জনেরই বড় ভক্ত।

শেষে ফের ক্যাটরিনার কাছে ক্ষমা চান এজাজ। তিনি বলেন, তাঁর কথা আঘাত করে থাকলে তিনি সত্যিই দুঃখিত। তাঁর দাবি, বডি শেমিং করার উদ্দেশ্য তাঁর ছিল না। (Katrina Kaif)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now