রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ক্যাটরিনা ওজন বাড়া নিয়ে নিয়ে ট্রোলিং, জবাব দিতে কী করলেন ক্ষুব্ধ সলমন?

Published on: September 20, 2026
Salman Khan
---Advertisement---

[ছবি: X]

(Salman Khan) মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিক শারীরিক পরিবর্তন নিয়েও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হচ্ছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। এবার সেই ট্রোলিংয়ের বিরুদ্ধেই সরব হলেন সলমন খান। বিগ বস ২০-এর সাম্প্রতিক ‘উইকেন্ড কা ভার’ পর্বে লাইভ টিভিতে টুপি এবং টি-শার্ট খুলে ফেলে; মেকআপ তুলে, ট্রোলারদের কড়া ভাষায় আক্রমণ করেন ক্ষুব্ধ ভাইজান।

Salman Khan: ‘ট্রোল করে টাকা রোজগার, এটা নোংরামি’

স্কাউট ওপি এবং আরিশফা খানের পেশা নিয়ে কটাক্ষের প্রসঙ্গ থেকেই সোশ্যাল মিডিয়ার ট্রোলিং নিয়ে কথা বলেন সলমন। তাঁর বক্তব্য, সোশ্যাল মিডিয়া এখন বহু মানুষের পেশা। অনেকে কনটেন্ট তৈরি করে বা পোস্টে ইন্টার‌্যাকশনের মাধ্যমে উপার্জন করেন। কিন্তু অন্যকে হেয় করে সেই টাকা উপার্জন করাকে তিনি অত্যন্ত নোংরা কাজ বলে উল্লেখ করেন। তাঁর মতে, ট্রোলাররা অনেক সময় নিজেদের পরিচয়ও প্রকাশ করেন না। নিজেদের চেহারা ও শরীর নিয়ে এতটাই লজ্জিত যে তারা অন্যদের ট্রোল করে উপভোগ করে। তিনি আরও বলেন, “আমার মনে হয় না, যাকে তাঁরা ট্রোল করছে সে কিছু মনে করবে। এটা তাদের পারিবারিক শিক্ষাকেই তুলে ধরে।”

ক্যাটরিনাকে নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সলমন

ক্যাটরিনা কাইফের পোস্ট-প্রেগন্যান্সি ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের প্রসঙ্গ তুলে (Salman Khan) সলমন বলেন, সন্তান জন্ম দেওয়ার পর ওজন বাড়া স্বাভাবিক। অভিনেত্রী যখন আবার শুটিংয়ে ফিরবেন, তখন নিজের মতো করে ফিট হয়ে উঠবেন। এই সময় তাঁর পরিবারের সঙ্গে সময় কাটানোই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সলমন।

Salman Khan: ‘সবসময় ম্যায় নে প্যায়ার কিয়ার মতো থাকা যায় না’

নিজেকেও ট্রোলিংয়ের শিকার হতে হয় বলে জানান তিনি। বয়স নিয়েও কটাক্ষের প্রসঙ্গ তুলে তাঁর বক্তব্য, তিনি ৬০ বছর বয়সি এবং সবসময় ম্যায়নে প্যায়ার কিয়ার সময়কার চেহারায় থাকা সম্ভব নয়। এরপরই তিনি টি-শার্ট খুলে খালি গায়ে দর্শকদের কাছে তাঁর ফিটনেস তুলে ধরেন এবং মেকআপ তুলে ফেলেন। একইসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় ‘টক্সিক’ ট্রোলিং এবং পাপারাজ্জি সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলেন।

উত্তপ্ত যাদবপুর, সিপিএমের পার্টি অফিস থেকে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হামলা দুষ্কৃতীদের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment