রাজ্যে বেশ কয়েকদিন ধরেই চলছে আমিষ-নিরামিষ বিতর্ক। কে, কী খাবেন তা যেন এখন প্রকাশ্যে বলাই বড় বালাই। আর এই বিতর্কের মধ্যেই প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। তবে শুধু খবর নয় এবার থেকে সাবান, শ্যাম্পু, টুথপেস্টের মতো দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীও নিরামিষ না আমিষ, তা প্যাকেটের গায়েই স্পষ্ট করে জানাতে হবে। শুধু এই কয়েকটি পণ্যই নয়, অন্যান্য প্রসাধনী এবং টয়লেট সামগ্রীর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ফলে দোকানে গিয়ে কোনও পণ্য কেনার আগে সেটি নিজের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া ক্রেতাদের জন্য আরও সহজ হবে বলেই মনে করছে কেন্দ্র সরকার।
Veg Non-veg Label On Products: কীভাবে বুঝবেন আমিষ না নিরামিষ?
নতুন নিয়মে পণ্যের প্যাকেটের গায়ে নির্দিষ্ট প্রতীক বা রঙের মাধ্যমে জানাতে হবে, সেটি কী ধরনের উপাদান দিয়ে তৈরি। নিরামিষ উপাদান ব্যবহার করে তৈরি পণ্যের প্যাকেটে থাকবে সবুজ রঙের ডট। অন্যদিকে, আমিষ উপাদান ব্যবহার করা হলে প্যাকেটে লাল বা বাদামি রঙের ডট দিতে হবে। ফলে উপাদানের তালিকা খুঁটিয়ে না দেখেও পণ্যটি আমিষ না নিরামিষ, তা সহজেই বোঝা যাবে।
রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় প্রয়াত
প্যাকেটের কোথায় থাকবে এই প্রতীক?
সরকারের নির্দেশ অনুযায়ী, প্যাকেটের মূল ডিসপ্লে প্যানেলের একেবারে উপরের দিকে এই প্রতীক রাখতে হবে। অর্থাৎ কোনও পণ্য হাতে তুলে নিলে যাতে সহজেই ক্রেতার চোখে পড়ে, সেই ভাবেই প্রতীকটি দিতে হবে। এর ফলে কেনাকাটার সময় ক্রেতাদের পছন্দের পণ্য বেছে নেওয়া আরও সুবিধাজনক হবে।
আমিষ-নিরামিষ নিয়ে যখন দেশজুড়ে নানা আলোচনা চলছে, তখন দৈনন্দিন ব্যবহারের এই পণ্যগুলির ক্ষেত্রেও উপাদান সম্পর্কে এমন স্পষ্ট তথ্য দেওয়ার নিয়ম চালু করা হলো। এখন দেখার কবে থেকে এই নিয়ম সর্বত্র কার্যকর হয় এবং বিভিন্ন সংস্থাগুলি ঠিকমতো সেই নিয়মের পালন করতে পারে কি না।











