ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের দাম বাড়াল আমূল, উৎসবের মরশুমে পকেটে চাপ বাড়াবে ঘি, মাখন

Published on: November 5, 2026
Amul Ghee Price Hike
---Advertisement---

সামনেই কালীপুজো, দীপাবলি। আর উৎসবের মরশুম মানেই তো জোরদার খাওয়া দাওয়া। তবে এবার সেই আনন্দে কিছুটা ভাটা ফেলতে পারে ঘি, মাখনের মূল্যবৃদ্ধি। কারণ ফের নিজেদের বেশ কিছু দ্রব্যের দাম বাড়াল দেশের অন্যতম জনপ্রিয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমূল। এবার এক ধাক্কায় লিটার প্রতি ঘি-র দাম বাড়ল ৫০ টাকা। পাশাপাশি ৫০০ গ্রামের টেবিল বাটারের দামও বেড়েছে ১৫ টাকা। দুধ উৎপাদনের খরচ বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা।

গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড (GCMMF) আমূল ব্র্যান্ডের অধীনে এই পণ্যগুলি বিক্রি করে। সেই সংস্থার তরফে জানানো হয়েছে, গত ২ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। আমূল টেবিল বাটার, আমূল ঘি এবং আমূল কাউ ঘি-র বাজারমূল্য বা এমআরপি বাড়ানো হয়েছে।

Amul Ghee Price Hike 2026: ঘি, মাখনের নতুন দাম কত দাঁড়াল?

নতুন দাম অনুযায়ী, ৫০০ গ্রাম আমূল টেবিল বাটারের দাম ৩১০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩২৫ টাকা। অর্থাৎ এক প্যাকেট বাটার কিনতে এখন আগের তুলনায় ১৫ টাকা বেশি খরচ করতে হবে।

অন্যদিকে, আমূলের এক লিটারের ঘি-র পাউচের দাম ৬৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৮০ টাকা। অর্থাৎ লিটার প্রতি দাম বাড়ল ৫০ টাকা। আমূল কাউ ঘি-র এক লিটারের পাউচের দামও ৬৯৫ টাকা থেকে বাড়িয়ে ৭৩৫ টাকা করা হয়েছে।

হঠাৎ কেন এই দামবৃদ্ধি?

সংস্থার বক্তব্য, দুধ উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের খরচ বেড়েছে। ৩৬ লক্ষ দুগ্ধ উৎপাদক কৃষকের সমবায় সংস্থা হিসেবে সেই বাড়তি খরচের কথা মাথায় রেখেই ঘি ও মাখনের দাম বাড়ানো হয়েছে।

এদিকে, ব্যবসার নিরিখেও যথেষ্ট ভালো জায়গায় রয়েছে আমূল। ২০২৫-২৬ অর্থবর্ষে GCMMF-এর মোট ব্যবসার পরিমাণ ১১.৪ শতাংশ বেড়ে হয়েছে ৭৩ হাজার ৪৫০ কোটি টাকা। আগের অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৬৫ হাজার ৯১১ কোটি টাকা। অন্যদিকে, গত অর্থবর্ষে আমূলের সামগ্রিক ব্যবসার পরিমাণ এক লক্ষ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। তবে ১৮টি জেলা দুগ্ধ সমবায়ের ব্যবসার হিসাব GCMMF-এর এই মোট আয়ের মধ্যে ধরা হয়নি। (Amul Ghee Price Hike 2026)

সব মিলিয়ে, উৎসবের সময়ে দুধ উৎপাদনের খরচের অজুহাতে আমূলের এই দামবৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়তে চলেছে সাধারণ ক্রেতাদের পকেটে। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসের খরচ আরও বাড়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় মধ্যবিত্ত পরিবার।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now