রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার নোট ঘিরে জল্পনা

Published on: August 16, 2026
Asish Banerjee
---Advertisement---

রামপুরহাটের পাঁচবারের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী (Asish Banerjee) আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। রবিবার সকালে পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় নিজের বাড়ি লাগোয়া দলীয় অফিস থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা নোটও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।

Asish Banerjee: রাতে পরিবারের সঙ্গে ছিলেন

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক সময় কাটান তিনি। রাত প্রায় ১২টা পর্যন্ত গল্প করার পর তিনি শুতে যান। রবিবার সকালে বাড়ির পাশের অফিসঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। জানালা দিয়ে উঁকি দিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। খবর দেওয়া হয় রামপুরহাট থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Asish Banerjee: নোটে দুর্নীতির অভিযোগ অস্বীকার

উদ্ধার হওয়া নোটে আশিস বন্দ্যোপাধ্যায় দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গিয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও হয়েছিলেন। সেখানেও দুর্নীতির সঙ্গে যুক্ত হননি বলে চিঠিতে দাবি করেছেন তিনি। বিশেষ করে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ বা TRDA-কে ঘিরে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেছেন, টেন্ডার, চেকে সই, প্ল্যান অনুমোদন বা NOC দেওয়ার মতো বিষয়ে তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না। তাঁর অভিযোগ, তাঁকে ছোট করা এবং বদনাম করার জন্য অনেক কিছু করা হয়েছে। রাজনৈতিক জীবনে কোনও আর্থিক দুর্নীতিতে যুক্ত ছিলেন না বলেও নোটে দাবি রয়েছে।

২৫ বছরের রাজনৈতিক যাত্রায় ছেদ

২০০১ থেকে টানা পাঁচবার রামপুরহাটের বিধায়ক ছিলেন (Asish Banerjee) আশিস। বিধানসভার ডেপুটি স্পিকারের পাশাপাশি স্কুলশিক্ষা ও কৃষি দফতরের মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে ২৪ হাজারের বেশি ভোটে পরাজিত হন। এরপর জেলা তৃণমূলের চেয়ারম্যান ও কোর কমিটির পদ থেকেও সরে দাঁড়ান তিনি।

মৃত্যুর নেপথ্যে রাজনৈতিক চাপ, দুর্নীতির অভিযোগ নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের তরফে বিজেপিকে দায়ী করার অভিযোগ উঠলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না পুলিশ।

স্বাধীনতা দিবসে উৎসবের মেজাজ বাংলায়, পতাকা উত্তোলন থেকে সীমান্তে মিষ্টি বিনিময়


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার নোট ঘিরে জল্পনা”

Leave a Comment