রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্বাধীনতা দিবসে উৎসবের মেজাজ বাংলায়, পতাকা উত্তোলন থেকে সীমান্তে মিষ্টি বিনিময়

Published on: August 15, 2026
Independence Day Celebration
---Advertisement---

৮০তম স্বাধীনতা দিবসে (Independence Day Celebration) শনিবার সকাল থেকেই দেশাত্মবোধের আবেগে ভাসল পশ্চিমবঙ্গ। শিলিগুড়ি থেকে মালদা, পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা এবং ভারত-বাংলাদেশ সীমান্ত—বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল ও সীমান্ত এলাকায় জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, তিরঙ্গা যাত্রা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে পালিত হল স্বাধীনতা দিবস।

শিলিগুড়িতে পর্যটন মন্ত্রীর পতাকা উত্তোলন

Independence Day Celebration 2

শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে পর্যটন দফতরের অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে দিন শুরু করেন শিলিগুড়ির বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। (Independence Day Celebration) জাতীয় সংগীতের পর আধিকারিক ও শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি এবং চকোলেট বিতরণ করেন। সাংবাদিকদের মন্ত্রী বলেন, দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া বীরদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। সংবিধান নির্ধারিত দায়িত্ব ও কর্তব্যের কথাও স্বাধীনতা দিবসে বারবার মনে রাখার আহ্বান জানান তিনি।

উত্তরকন্যায় নিশীথ প্রামাণিক

শিলিগুড়ির ফুলবাড়ির ‘উত্তরকন্যা’-য় উত্তরবঙ্গ উন্নয়ন শাখার সচিবালয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক।

Independence Day Celebration: ইকো পার্কে দিলীপের পতাকা উত্তোলন

Independence Day Celebration 1

কলকাতার ইকো পার্কে সকাল সকাল জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পতাকা উত্তোলনের পর তাঁর মর্নিং ওয়ার্কও সেরে নেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলায় আগে স্বৈরাচারী শাসনের সময় মানুষ স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। তাঁর দাবি, এবারের স্বাধীনতা দিবস আরও বেশি উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। এর আগে এমন উচ্ছ্বাস দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

লালকেল্লায় প্রথম বার ‘বন্দে মাতরম’, ৮০তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভরসা যুবশক্তি

Independence Day Celebration: তৃণমূল ভবনে কুনাল-দোলা

Independence Day Celebration 5

তৃণমূল কংগ্রেসের তপসিয়া তৃণমূল ভবনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দেন কুনাল ঘোষ ও দোলা সেন। পরে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে দরজা খোলা দেখে সেখানে হাজির হন কুনাল। জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ঋতব্রত-পন্থী তৃণমূল নেতৃত্বের অনুরোধে সংক্ষিপ্ত বক্তৃতাও দেন তিনি। দোলা সেন বলেন, নেতাজিকে যারা অপমান করেছে, বাংলার মানুষ তাদের জবাব দেবে।

কংগ্রেস ভবনে নেতাজিকে শ্রদ্ধা

কলকাতার মৌলালির প্রদেশ কংগ্রেস ভবনে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। (Independence Day Celebration) গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি নেতাজি সম্পর্কে বিজেপি সাংসদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানান শুভঙ্কর সরকার।

মালদায় ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা

Independence Day Celebration 4

পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি মণ্ডল-৪-এর উদ্যোগে মহাদেবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয় বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা। (Independence Day Celebration) জাতীয় পতাকা হাতে আইহো ব্রিজ পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেন সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা। ‘ভারত মাতা কি জয়’ শ্লোগানে মুখর হয় এলাকা। উপস্থিত ছিলেন প্রধান পলি দাস, জেলা পরিষদ সদস্য জ্যোৎস্না সরকার, ভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার-সহ জনপ্রতিনিধি, ICDS, আশা ও আধা-সরকারি কর্মীরা। দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।

বিদেশের মাটিতে ভারতের তেরঙা, স্বাধীনতা দিবসে আলোয় বুর্জ খলিফা

ঘোজাডাঙ্গা সীমান্তে ভারত-বাংলাদেশের সৌহার্দ্য

Independence Day Celebration 3

উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে BSF-এর ১০২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা পতাকা উত্তোলন করেন।(Independence Day Celebration) পরে BSF, ইমিগ্রেশন, শুল্ক দফতর ও ঘোজাডাঙ্গা কার্গো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জিরো পয়েন্টে বাংলাদেশ বর্ডার গার্ড, পুলিশ, স্থলবন্দর ও ইমিগ্রেশন আধিকারিকদের মিষ্টি দেন। পাল্টা মিষ্টি দেন বাংলাদেশের আধিকারিকরাও। বিজেপি নেতা তথা বসিরহাট দক্ষিণের ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জিও মিষ্টি বিতরণ করেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিবিড় এবং বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান অনস্বীকার্য।

পূর্ব মেদিনীপুরে পতাকা উত্তোলন

নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন জেলাশাসক নিরঞ্জন কুমার। পরে গাছও লাগান তিনি। তাঁর বার্তা, এটি গর্বের দিন; অনেক কষ্টে অর্জিত স্বাধীনতার কথা মনে রেখে ‘দেশ সবার আগে’ রাখতে হবে।

লিয়েন্ডার-অভিষেকদের উপস্থিতিতে কলকাতায় নতুন উদ্যোগ জর্জের, দক্ষ পেশাদার তৈরির লক্ষ্যে জোর আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্টে


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

4 thoughts on “স্বাধীনতা দিবসে উৎসবের মেজাজ বাংলায়, পতাকা উত্তোলন থেকে সীমান্তে মিষ্টি বিনিময়”

  1. Nice weblog right here! Also your site so much up very fast! What host are you the usage of? Can I am getting your associate hyperlink on your host? I want my site loaded up as fast as yours lol

    Reply
  2. [18]patek99 Official Login | Trusted Online Casino Malaysia Fast Payout,patek99 offers a secure gaming experience with the official app download and the best live baccarat in Malaysia. Enjoy fast payouts and join today for premium action. visit: patek99

    Reply
  3. [4208]Cleobetra | Link Vào Chính Thức và Mẹo Chơi Casino Online,Cleobetra cung cấp link truy cập chính thức và hướng dẫn tải app APK nhanh chóng. Khám phá mẹo chơi Baccarat cùng luật slot game chi tiết để bắt đầu ngay hôm nay. visit: cleobetra

    Reply

Leave a Comment