ভয়াবহ পথ দুর্ঘটনা। রাজস্থানের কোটার কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। রাজস্থানের করাড়িয়া এলাকার কাছে শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে। মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর আহত বেশ কয়েকজন যাত্রী (delhi mumbai expressway)।
এই ঘটনা প্রসঙ্গে ডিস্ট্রিক্ট কালেক্টর পীযূষ সামারিয়া বলেন, “এখন পর্যন্ত ৮ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।” স্টেশন হাউস অফিসার (এসএইচও) নন্দ সিং-এর তথ্য অনুযায়ী, আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে (delhi mumbai expressway)।
delhi mumbai expressway: কীভাবে ঘটল দুর্ঘটনা?
সূত্রের খবর, বাসটি মধ্যপ্রদেশ থেকে খাটু শ্যামের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল। যাত্রী বোঝাই বাসটি দ্রুতগতিতে চলার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। খাদে পড়ার সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বাসের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন। এরপরই স্থানীয়রা ছুটে আসেন। উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-এর দল। ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া বাসটিকে সোজা করা হয়। বাসের ভিতরে থাকা যাত্রীদের একে একে বাইরে বের করা হয়। আহতদের উদ্ধার করে দ্রুত অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়াও চলছে।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে দীর্ঘক্ষণ ব্যাহত হয় যান চলাচল। পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের পরই দুর্ঘটনার কারণ নিশ্চিত হবে।











1 thought on “ভয়াবহ পথদুর্ঘটনা! রাজস্থানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে খাদে পড়ল বাস, মৃত ৮”
Comments are closed.