রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অনুপ্রবেশের চেষ্টা! কেরান সেক্টরে সেনা-জঙ্গি গুলির লড়াই, চলছে তল্লাশি

Published on: October 17, 2026
indian security force
---Advertisement---

সশস্ত্র অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার চেষ্টা। জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর কেরান সেক্টরে সেনা-জঙ্গি সংঘর্ষ। শনিবার ভোরে সেই চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরের জমগুন্ড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে সেনা ও অনুপ্রবেশকারীদের মধ্যে গুলির লড়াই হয়। এরপরই এলাকাজুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। আর কোনও অনুপ্রবেশকারী নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়েছেন কিনা তা খতিয়ে দেখছে নিরাপত্তাবাহিনী (indian security forces)।

indian security forces: সেনা-জঙ্গির গুলির লড়াই

ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, “ভোর ৩টের দিকে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি জামগুন্দ গ্রামের কাছে টহল দিচ্ছিলেন ভারতীয় জওয়ানরা। সেই সময়ই সন্দেহজনক গতিবিধি নজরে আসার পরেই সতর্ক হন সেনা জওয়ানরা। অনুপ্রবেশকারীদের সঙ্গে গুলির লড়াই বাঁধে।” কেরান উপত্যকায় কোনও অনুপ্রবেশকারী প্রবেশ করেছে কি না, তা নিশ্চিত হতে সেনাবাহিনী উপত্যাকার পার্শ্ববর্তী জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছে। যদিও এই অভিযান সম্পর্কে ভারতীয় সেনার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি (indian security forces)।

কুপওয়ারায় সন্ত্রাসবাদীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চলতি মাসের শুরুর দিকে, কুপওয়ারা জেলার হান্দওয়ারা বন এলাকায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের একটি আস্তানা গুঁড়িয়ে দেয় এবং সেখান থেকে একটি একে-৪৭ রাইফেল, তিনটি গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার হয়। পুলিশের তরফে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ (CRPF) যৌথভাবে অভিযান চালায়। হান্দওয়ারার নাগদা নার জঙ্গলে চলে তল্লাশি। তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসবাদীদের একটি আস্তানা খুঁজে পায় ভারতীয় সেনা এবং সেটি ধ্বংস করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়, একটি একে-৪৭ রাইফেল, তিনটি গ্রেনেড, ৮৫৭ রাউন্ড একে-৪৭ রাইফেলের গুলি, ১৯২ রাউন্ড পিকা (PIKA) রাইফেলের গুলি, আটটি একে ম্যাগাজিন, একটি সাইলেন্সার, ৮৩ রাউন্ড পিস্তলের গুলি এবং অন্যান্য সন্দেহজনক বস্তু। এই ঘটনায়, হান্দওয়ারা থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now