ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে এবার সরাসরি পথে নামছে বিজেপি ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (BMS)। ইপিএস-৯৫ (EPS-95 Pension) পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি ঘিরে আগামী ১৭ অগাস্ট দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠন। পেনশন, PF এবং ESI—তিন ক্ষেত্রেই একাধিক দাবিকে সামনে রেখে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে BMS.
EPS-95 Pension: ৭,৫০০ টাকা ন্যূনতম পেনশনের দাবি
বর্তমানে (EPS-95) ইপিএস-৯৫-এর আওতায় বহু পেনশনভোগী মাসে মাত্র ১,০০০ থেকে ৩,০০০ টাকা পান। মূল্যবৃদ্ধির বাজারে এই অর্থে সংসার চালানো কার্যত অসম্ভব বলে দাবি তাঁদের। তাই ন্যূনতম মাসিক পেনশন ৭,৫০০ টাকা করার পাশাপাশি মহার্ঘ ভাতা (ডিএ) এবং চিকিৎসা সুবিধা চালুর দাবি উঠেছে। এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি (NAC)। মহারাষ্ট্রের বুলদানায় তাদের রিলে অনশনও চলছে।
PF ও ESI-তেও সীমা বাড়ানোর দাবি
BMS-র দাবি, ইএসআই সুবিধার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা ২১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪২ হাজার টাকা করতে হবে। একইভাবে PF-এর আওতায় আসার ক্ষেত্রে বর্তমানে ১৫ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতনের সীমা রয়েছে। সেটি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে সংগঠন।
কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষা
দীর্ঘদিন ধরে (EPS-95 Pension) ইপিএস-৯৫ পেনশন বৃদ্ধির দাবিতে বিরোধী দলগুলির পাশাপাশি বিজেপির একাংশ সাংসদও সরব হয়েছেন। কিন্তু এখনও কেন্দ্রীয় সরকারের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে প্রবীণ পেনশনভোগীদের ক্ষোভ বাড়ছে। ১৭ অগাস্টের দেশব্যাপী বিক্ষোভের মাধ্যমে দ্রুত পদক্ষেপের জন্য কেন্দ্রের উপর চাপ বাড়াতে চাইছে BMS. এখন দেখার, এই আন্দোলনের পর পেনশনভোগীদের দাবিতে কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়।
‘আঙ্কেল, আমাদের বাঁচান’, নাবালিকার ফোনেই কী করলো পুলিশ?













[9441]Bikhoki: Login Resmi Situs Slot Gacor dan Casino Deposit Pulsa,Bikhoki menyediakan akses login resmi untuk main slot gacor dan casino. Download APK untuk kemudahan deposit pulsa dan pelajari cara main baccarat. Daftar sekarang! visit: bikhoki
[3110]me88 | Link Vào Chính Thức – Hướng Dẫn Chơi Baccarat Online,me88 cung cấp link truy cập chính thức, hỗ trợ tải app nhanh chóng và hướng dẫn nạp tiền qua Momo tiện lợi. Khám phá luật chơi xóc đĩa chi tiết ngay hôm nay. visit: me88