রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সোমে আবহাওয়ার বড় পরিবর্তন!

Published on: August 16, 2026
Weather Update
---Advertisement---

বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার সকালে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ২১ দিনের মধ্যে বঙ্গোপসাগরে এটি ষষ্ঠ নিম্নচাপ। ঘন ঘন নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই আবহাওয়ার এই খামখেয়ালিপনা। শ্রাবণ মাস পেরিয়ে ভাদ্রের শুরুতেও রাজ্যে বৃষ্টির দাপট বজায় থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। (Weather Update)

দক্ষিণে সপ্তাহের শুরুতেই বৃষ্টি

রবিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও হাওড়ায় দিনভর মোট ১০০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আজ দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আকাশ মূলত মেঘলাই থাকবে।

সোমবার, ১৭ অগস্ট, বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ১২০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও দিনের বিভিন্ন সময়ে একাধিক দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও সারাদিনে মোট ১২০ থেকে ১৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার, ১৮ অগস্ট, নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পেনশন নিয়ে এবার কেন্দ্রকে চাপ, ১৭ অগাস্ট দেশজুড়ে পথে BMS

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৮ শতাংশ। (Weather Update)

আজ কলকাতার আকাশ মেঘলাই থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে

উত্তরবঙ্গে আপাতত আরও চার দিন মাঝারি বৃষ্টি চলবে। রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।নিম্নচাপ শক্তিশালী হওয়ায় সমুদ্রও উত্তাল হয়ে উঠতে পারে। তাই পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ১৮ অগস্ট, মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সোমে আবহাওয়ার বড় পরিবর্তন!”

  1. [5569]fb7 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও স্লট গেম,fb7 অফিসিয়াল লগইন করে সেরা স্লট গেমের অভিজ্ঞতা নিন। বিকাশ দিয়ে সহজে টাকা জমা করে আজই অ্যাপটি ডাউনলোড করুন এবং খেলা শুরু করুন। visit: fb7

    Reply
  2. [3510]777ja Official Login | সেরা অনলাইন স্লট গেমস ও বিকাশ ডিপোজিট,777ja অফিসিয়াল লগইন করে সেরা অনলাইন স্লট গেমস উপভোগ করুন। বিকাশ দিয়ে দ্রুত ডিপোজিট এবং অ্যাপ ডাউনলোড করে আজই খেলা শুরু করুন। visit: 777ja

    Reply

Leave a Comment