রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রেল পুলিশকে ব্লেড দিয়ে হামলা, গ্রেফতার জনপ্রিয় বাঙালি অভিনেত্রী

Published on: August 16, 2026
---Advertisement---

ট্রেনে রেল সুরক্ষা বাহিনী বা RPF-এর কর্মীর উপর ব্লেড দিয়ে হামলার অভিযোগে গ্রেফতার হলেন অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়। ৩১ বছরের এই অভিনেত্রী ‘কসৌটি জিন্দেগি কে’, ‘রাগিনী এমএমএস রিটার্নস ২’ এবং ‘দ্য শওকিন্স’-এর মতো কাজের জন্য পরিচিত। ১২ অগস্ট আরাবল্লি এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। (Antara Banerjee)

কী ঘটেছিল ট্রেনে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্তরার কাছে স্লিপার শ্রেণির টিকিট ছিল। অভিযোগ, তা সত্ত্বেও তিনি ট্রেনের সংরক্ষিত AC কামরায় উঠে পড়েন। এই নিয়ে RPF কর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তিনি পোশাক খুলে ফেলেন এবং ব্লেড দিয়ে এক RPF কর্মীকে আঘাত করেন।

জানা গিয়েছে, শুটিংয়ের কাজে অন্তরা সুরাট যাচ্ছিলেন। AC কামরার টিকিট না পাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। (Antara Banerjee)

পরদিন গ্রেফতার, পরে জামিন

১৩ অগস্ট ঘটনার পর FIR দায়ের করে বরিভলি রেল পুলিশ। নিরাপত্তা বিপন্ন করা, সরকারি কর্মীকে গুরুতর আঘাত, হামলা এবং ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগে মামলা হয়। পরের দিন সকালে অন্তরাকে হেফাজতে নেয় বরিভলি GRP। পরে নোটিস দেওয়ার পর তিনি জামিনে মুক্তি পান। (Antara Banerjee)

বরিভলি GRPF-এর ইনস্পেক্টর কুন্দা গাভাড়ের দাবি, পুলিশ অন্তরাকে আত্মীয় বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে বলেছিল। কিন্তু তিনি তা করতে অস্বীকার করে তাঁকে গ্রেফতার করার দাবি জানান। FIR হওয়ার পর অবশ্য তিনি শান্ত হন।

কে এই অন্তরা?

কলকাতার বাঙালি পরিবারে জন্ম অন্তরার। ২০১৩ সালে বাবা-মায়ের সঙ্গে মুম্বইয়ে যান অভিনয়ের সুযোগ খুঁজতে। তিনি নির্মলা নিকেতন কলেজে BSW পড়া শুরু করেছিলেন। শুটিংয়ের ব্যস্ততায় পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

২০১৪ সালে ‘দ্য শওকিন্স’-এ ক্যামিও চরিত্রে তাঁর চলচ্চিত্রে অভিষেক। পরে ‘কসৌটি জিন্দেগি কে’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘লাল ইশক’, ‘গুমরাহ: এন্ড অফ ইনোসেন্স’, ‘বড়ো বহু’ এবং ‘রাগিনী এমএমএস রিটার্নস ২’-এ কাজ করেন। ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’ ছবিতে সাংবাদিকের চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। ২০২৫ সালের ‘দ্য লাস্ট শো’-তে তাঁকে শেষ দেখা যায়। (Antara Banerjee)

অভিনয়ের পাশাপাশি অন্তরা প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী। প্রায় ১৫ বছর ধরে তিনি কত্থক শিখেছেন। কলকাতায় মঞ্চে নাচের অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। শাস্ত্রীয় সংগীতেরও প্রশিক্ষণ রয়েছে তাঁর। (Antara Banerjee)

অন্তরার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এখনও চলছে। ঘটনার বিষয়ে তিনি এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি। (Antara Banerjee)

আরও পড়ুন :- মেলবোর্নের মঞ্চে রানী , সম্মান পেয়ে চোখে জল অভিনেত্রীর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “রেল পুলিশকে ব্লেড দিয়ে হামলা, গ্রেফতার জনপ্রিয় বাঙালি অভিনেত্রী”

  1. [6476]Citrabet77: Login Resmi Link Alternatif & Slot Gacor Terpercaya,Citrabet77 menyediakan akses login resmi dan link alternatif terbaru. Nikmati berbagai pilihan slot gacor hari ini dan kemudahan deposit via dana. Daftar sekarang! visit: citrabet77

    Reply

Leave a Comment