রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আজাদের চোখে জল, আমির-কিরণের মুখে দুশ্চিন্তা—কী হারাল খান পরিবার?

Published on: August 17, 2026
---Advertisement---

মুম্বইয়ের একটি পেট ক্লিনিকের বাইরে শনিবার দেখা গিয়েছিল আমির খান, তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদ রাও খানকে। তিনজনের মুখেই ছিল গভীর উদ্বেগ। কাঁদতে দেখা গিয়েছিল আজাদকেও। কী হয়েছে, তা নিয়ে শুরু হয় জল্পনা। রবিবার রাতে কিরণ রাওয়ের পোস্টেই পওয়া গেল উত্তর। মারা গিয়েছে তাঁদের প্রিয় পোষ্য বিড়াল মিরি। (Amir Khan Kiran Rao)

স্মৃতিতে মিরি

মিরির ছবি ও স্মৃতি ভাগ করে নিয়ে আবেগঘন পোস্ট করেন কিরণ। তিনি জানান, মিরি ছিল অত্যন্ত আদুরে এবং মজার স্বভাবের বিড়াল। বাড়ির লিফটে চড়ে বিল্ডিংয়ের এক তলা থেকে অন্য তলায় যেত সে। ভালো গ্লাসে জল খেত। বাড়ির সদস্য থেকে পরিচিত, সকলের কাছ থেকেই আদর ও গা চুলকানোর আবদার করত।

কিরণ জানান, মিরির লোম ছিল অত্যন্ত নরম। রোদ-ছায়ার মধ্যে শুয়ে থাকতেই সবচেয়ে বেশি পছন্দ করত সে। যেন নিজের বাড়ির রানি। সেই স্মৃতিই এখন পরিবারের কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছে। (Amir Khan Kiran Rao)

খামারবাড়িতে শেষ ঠিকানা

মিরিকে পরিবারের খামারবাড়িতে শান্তিতে সমাহিত করা হয়েছে। চারপাশে পাখির ডাক। সেই পরিবেশেই শেষবারের মতো প্রিয় পোষ্যকে বিদায় জানায় খান পরিবার। কিরণের কথায়, মিরি তাঁদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

শনিবার ক্লিনিকের বাইরে আমির, কিরণ এবং আজাদের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। কিরণের পোস্টের পর স্পষ্ট হয়, প্রিয় পোষ্যকে হারানোর কারণেই সেদিন এতটা ভেঙে পড়েছিলেন তাঁরা। (Amir Khan Kiran Rao)

আরও পড়ুন :- রেল পুলিশকে ব্লেড দিয়ে হামলা, গ্রেফতার জনপ্রিয় বাঙালি অভিনেত্রী


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “আজাদের চোখে জল, আমির-কিরণের মুখে দুশ্চিন্তা—কী হারাল খান পরিবার?”

  1. [4651]678bd Official Login | সেরা অনলাইন ক্যাসিনো এবং অ্যাপ ডাউনলোড,678bd প্ল্যাটফর্মে সেরা অনলাইন ক্যাসিনো গেমস উপভোগ করুন। বিকাশ দিয়ে টাকা জমা এবং স্লট গেম খেলার নিয়ম জেনে আজই অ্যাপটি ডাউনলোড করে যাত্রা শুরু করুন। visit: 678bd

    Reply
  2. [8630]nvcasino | Link Vào Mới Nhất – Hướng Dẫn Chơi Baccarat Online,nvcasino cung cấp link truy cập an toàn, hỗ trợ tải app chính thức và hướng dẫn nạp tiền qua Momo nhanh chóng. Khám phá luật chơi xóc đĩa chi tiết ngay hôm nay. visit: nvcasino

    Reply

Leave a Comment